রাজারহাট উপজেলা প্রশাসক হিসেবে আলোচনায় আনিছুর রহমান লিটন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিশিষ্ট সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব আনিছুর রহমান লিটন। দীর্ঘদিনের সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

স্থানীয়দের মতে, আনিছুর রহমান লিটন একজন পরিচ্ছন্ন ও স্বচ্ছ ভাবমূর্তির রাজনীতিবিদ। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো বিতর্ক বা নেতিবাচক অভিযোগ নেই। তিনি মনে করেন, নেতৃত্ব মানে জনসেবার সুযোগ—ক্ষমতার অপব্যবহার নয়। তাঁর এই দৃষ্টিভঙ্গি বিশেষ করে তরুণ সমাজের মধ্যে আস্থা তৈরি করেছে।

মানবিক কাজের ক্ষেত্রে তাঁর সক্রিয়তা ব্যাপক। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান, শীতবস্ত্র বিতরণ এবং বন্যা বা দুর্যোগে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার মতো কার্যক্রম নিয়মিত পরিচালনা করছেন তিনি। জরুরি পরিস্থিতিতে তাঁর ‘ইমার্জেন্সি ত্রাণ সহায়তা’ দল দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় বলে জানা গেছে।

রাজারহাট সদর ইউনিয়নের বাসিন্দা আক্কাস আলী বলেন, 'আনিছুর ভাই দীর্ঘদিন ধরে অসহায় মানুষদের সাহায্য করে আসছেন। অনেকেই তাঁর সহায়তায় নতুন করে বাঁচার সুযোগ পেয়েছেন।'

অন্যদিকে, স্থানীয় অভিভাবক রফিকুল ইসলাম বলেন, 'তিনি শুধু খাদ্য বা চিকিৎসা সহায়তা দেন না, শিক্ষার ক্ষেত্রেও অবদান রাখছেন। এলাকার এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব নিয়ে তিনি উদাহরণ সৃষ্টি করেছেন।'

উপজেলার সাধারণ মানুষের প্রত্যাশা, আনিছুর রহমান লিটন উপজেলা প্রশাসক নির্বাচিত হলে রাজারহাটের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। স্থানীয়দের বিশ্বাস, তাঁর নেতৃত্বে রাজারহাট একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে উঠতে পারে।

সর্বস্তরের মানুষের মতে, মানবিক গুণাবলি, সততা এবং জনসম্পৃক্ততার কারণে আনিছুর রহমান লিটন বর্তমানে রাজারহাটের রাজনীতিতে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান