এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম, পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ন সম্পাদক রিয়াজুল ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক নয়ন বড়ুয়া, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক রিমন, পিসিসিপি নেতা অন্তর, জনি দে, প্রমুখ।
এ সময় শহীদ মিনারের সামনে এক সংক্ষিপ্ত আলোচনায় পিসিসিপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: হাবীব আজম বলেন, 'স্বাধীনতার ঘোষণা আসার পর স্বাধীনতাকামী ও মুক্তি পাগল বাংলার দামাল সন্তানেরা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। ৩০ লাখ প্রাণের বিনিময়ে ও তাদের আত্মত্যাগের ফলেই আমাদের বিজয় অর্জন সম্ভব হয়েছে। সে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই স্বশ্রদ্ধ সালাম ও বিনম্র শ্রদ্ধাঞ্জলি। স্বাধীনতার মাসে সোনার বাংলা গড়া প্রতিটি বাঙালির অঙ্গিকার ও দৃঢ় প্রত্যয় থাকা উচিৎ। সকল চড়াই উৎড়াই পিছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ও দেশমাতৃকার কল্যাণে সবাই কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা।'