সারাদেশ

পেট্রোল পাম্প থেকে ৫৮ হাজার লিটার পেট্রল গায়েব!

পেট্রোল পাম্প থেকে ৫৮ হাজার লিটার পেট্রল গায়েব!

পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, ১, ২ ও ৪ এপ্রিল কিশোরগঞ্জের ভৈরববাজার ডিপো থেকে ৪০ হাজার ৫০০ লিটার পেট্রল ফিলিং স্টেশনে আনা হয়। পরে ৬ ও ৭ এপ্রিল আরও ১৮ হাজার লিটার পেট্রল যোগ করা হয়। সব মিলিয়ে স্টেশনে ৫৮ হাজার ৫০০ লিটার পেট্রল থাকার কথা থাকলেও তা পাওয়া যায়নি। স্টেশনের বাইরে ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড টাঙানো ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাগজপত্র যাচাই করলে পেট্রল সরবরাহের সত্যতা নিশ্চিত হয়। তবে জিজ্ঞাসাবাদে ব্যবস্থাপক সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়।

২৫ জুলাই, ২০২৬
‎কুড়িগ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে ৬ গ্রামে ঈদ উদযাপন

‎কুড়িগ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে ৬ গ্রামে ঈদ উদযাপন

‎সৌদি আরবের সাথে মিল রেখে কুড়িগ্রামের পাঁচটি উপজেলার ছয়টি গ্রামের প্রায় এক হাজার মুসল্লি শুক্রবার (২০ মার্চ) সকালে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। দেশের বাকি অংশের তুলনায় একদিন আগেই এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।‎ ‎স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টায় ভূরুঙ্গামারী উপজেলার পাইকডাঙা ও ছিট পাইকেরছড়া, ফুলবাড়ী উপজেলার জেলে পাড়া জামে মসজিদ, চিলমারী উপজেলার ডাটিয়ারচর, রৌমারী উপজেলার গয়টাপাড়া এবং চর রাজিবপুর উপজেলার করাতি পাড়ায় এই জামাতগুলো অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
কুমিল্লায় রেললাইনে ৩ বগি রেখে চলে গেল ট্রেন!

কুমিল্লায় রেললাইনে ৩ বগি রেখে চলে গেল ট্রেন!

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস নির্ধারিত সময় অনুযায়ী চলছিল। হাসানপুর স্টেশনে সংক্ষিপ্ত বিরতির পর ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করলে হঠাৎ গার্ড ব্রেক বগিসহ তিনটি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে লাইনের ওপর থেমে যায়। এ সময় ইঞ্জিনসহ ট্রেনের বাকি অংশ প্রায় এক কিলোমিটার সামনে এগিয়ে যায়।

২৫ জুলাই, ২০২৬
রংপুর সদরে মিথ্যা মামলায় সাক্ষ্য দিতে অস্বীকৃতি; গৃহবধূর ওপর হামলার অভিযোগ

রংপুর সদরে মিথ্যা মামলায় সাক্ষ্য দিতে অস্বীকৃতি; গৃহবধূর ওপর হামলার অভিযোগ

লিখিত অভিযোগে ভুক্তভোগী মোছাঃ সাবনাজ বেগম উল্লেখ করেন, তার প্রতিবেশী (আপন সৎ বোন) শাহিনুর বেগমের সঙ্গে একই এলাকার দুবাই প্রবাসী সাংবাদিক নওশের আলম সুমনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলমান রয়েছে। এই বিরোধের জেরে শাহিনুর বেগম সাংবাদিক সুমনের বিরুদ্ধে নারী নির্যাতন ও শ্লীলতাহানীর একটি মামলা দায়ের করেন এবং ওই মামলায় তাকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য চাপ দেন।

২৫ জুলাই, ২০২৬
পদ্মায় বাসডুবিতে নিহত ২৬ জনের পরিচয় শনাক্ত

পদ্মায় বাসডুবিতে নিহত ২৬ জনের পরিচয় শনাক্ত

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা ২৬ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। দৌলতদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস জানান, বিকেল ৩টা পর্যন্ত উদ্ধার হওয়া ২৬ জনের মধ্যে পুরুষ আটজন, নারী ১১ জন, ছেলেশিশু চারজন ও মেয়েশিশু তিনজন। এর মধ্যে ২৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এক নারীর মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। তাঁর ছেলে দিনাজপুর থেকে এসে মরদেহ গ্রহণ করবেন।

২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় ইভটিজিংয়ের দায়ে এক ব্যক্তিকে ১ বছরের কারাদণ্ড

আখাউড়ায় ইভটিজিংয়ের দায়ে এক ব্যক্তিকে ১ বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশনে এক ট্রেন যাত্রীকে ইভটিজিং করার দায়ের জনি মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (১ এপ্রিল) দুপুরে রেলওয়ে জংশন স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ। দণ্ডপ্রাপ্ত জনি মিয়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গৌরিপুর গ্রামের মৃত হোসেন মিয়ার পুত্র।

২৫ জুলাই, ২০২৬
‎ধানক্ষেতে স্মৃতিসৌধের নকশা, শিক্ষক জাফর সাদিকের ব্যতিক্রমী উদ্যোগে চমক

‎ধানক্ষেতে স্মৃতিসৌধের নকশা, শিক্ষক জাফর সাদিকের ব্যতিক্রমী উদ্যোগে চমক

‎উলিপুর-রাজারহাট সড়কের পাশে অবস্থিত হওয়ায় প্রতিদিন শত শত মানুষ এই দৃশ্য দেখতে ভিড় করছেন। অনেক পথচারী থেমে ছবি তুলছেন এবং স্মরণ করছেন স্বাধীনতার রক্তঝরা ইতিহাস। ‎স্থানীয় বাসিন্দা রাকিব হাসান, শরিফ উদ্দিন ও আমিনুল ইসলামসহ অনেকেই জানান, আমরা দূর থেকে এখানে দেখতে এসেছি। ধানক্ষেতে এমন নকশা দেখে খুব ভালো লাগছে। এর মাধ্যমে নতুন প্রজন্ম মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবে।

২৫ জুলাই, ২০২৬
জাতীয় পতাকা ছাড়া চলছে সরকারি অফিস; প্রাথমিক শিক্ষা ভবনে সমালোচনা

জাতীয় পতাকা ছাড়া চলছে সরকারি অফিস; প্রাথমিক শিক্ষা ভবনে সমালোচনা

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রথমে কোনো বক্তব্য দিতে রাজি হননি। পরে প্রশ্নের মুখে তিনি তড়িঘড়ি করে পতাকা উত্তোলনের ব্যবস্থা করেন। এ সময় অফিস সহকারী মোফাজ্জল হোসেন জানান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশনা না থাকায় নিয়মিত পতাকা উত্তোলন করা হয় না। পতাকা উত্তোলনের নীতিমালা নিয়ে সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও সাধারণ মানুষ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন।

২৫ জুলাই, ২০২৬
মা হলেন পাগলী, বাবার পরিচয় অজানা

মা হলেন পাগলী, বাবার পরিচয় অজানা

জানা যায়, নিজের ভালো-মন্দ বোঝার সক্ষমতা না থাকা সত্ত্বেও ওই নারী হয়েছেন পাশবিক নির্যাতনের শিকার। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। ফলে ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও রহস্য কাটছে না। স্থানীয় সূত্র বলছে, এমন ঘটনা হঠাৎ করে ঘটার নয়। দীর্ঘদিন ধরেই ওই নারী নিরাপত্তাহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। কিন্তু তাঁর সুরক্ষায় কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে এখন প্রশ্ন উঠেছে—এই দায় এড়াবে কে?

২৫ জুলাই, ২০২৬
গোসাইরহাটে পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু

গোসাইরহাটে পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু

শরীয়তপুর গোসাইরহাটে পানিতে ডুবে মিম খানম (২২) নামের এক মৃগী রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের গাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মিম খানম একই গ্রামের শাহা গাজীর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিম খানম আগে থেকেই মানসিক ও মৃগী রোগে আক্রান্ত ছিলেন। বাড়ির পাশে খালে গোসল করতে গিয়ে পরে সেখানেই মৃগী রোগে তার মৃত্যু হয় বলে জানায় পরিবারের সদস্য।

২৫ জুলাই, ২০২৬
লঞ্চ ধরে তিনি ঝুলছিলেন, পরে পড়ে গেলেন নদীতে

লঞ্চ ধরে তিনি ঝুলছিলেন, পরে পড়ে গেলেন নদীতে

দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে একটি লঞ্চ ভেড়ার সময় ঝুঁকি নিয়ে নামতে গিয়ে বিপত্তিতে পড়েন এক ব্যক্তি। লঞ্চ থেকে নামার চেষ্টা করতে গিয়ে তিনি সামনের অংশে কিছুক্ষণ ঝুলে থাকেন। পরে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

২৫ জুলাই, ২০২৬
ঐতিহ্য আঁকড়ে ৫৫ বছর, কালা মিয়ার সংগ্রামী জীবনকথা

ঐতিহ্য আঁকড়ে ৫৫ বছর, কালা মিয়ার সংগ্রামী জীবনকথা

শৈশবে মায়ের পাশে দাঁড়িয়ে নানার কাপড় কয়লার ইস্ত্রি করতে দেখা সেই সাধারণ দৃশ্যই একদিন জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মায়ের হাত ধরেই শেখা, আর সেই শিক্ষাকেই পুঁজি করে পেশায় নামা। এভাবেই কেটে গেছে দীর্ঘ ৫৫ বছর। অবিরাম পরিশ্রম, নিষ্ঠা আর ঐতিহ্যের গল্প বুনে চলেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর দৌলতপুর এলাকার মনিরুল ইসলাম, যিনি সবার কাছে পরিচিত কালা মিয়া নামে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০