পেট্রোল পাম্প থেকে ৫৮ হাজার লিটার পেট্রল গায়েব!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ময়মনসিংহের গৌরীপুরে একটি ফিলিং স্টেশন থেকে প্রায় ৫৮ হাজার ৫০০ লিটার পেট্রল উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্টেশনটির ব্যবস্থাপক মো. জলিল হোসেন রিফাতকে (৩০) আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির। আটক ব্যক্তি গৌরীপুর উপজেলার ২ নম্বর ইউনিয়নের হিম্মতনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, ১, ২ ও ৪ এপ্রিল কিশোরগঞ্জের ভৈরববাজার ডিপো থেকে ৪০ হাজার ৫০০ লিটার পেট্রল ফিলিং স্টেশনে আনা হয়। পরে ৬ ও ৭ এপ্রিল আরও ১৮ হাজার লিটার পেট্রল যোগ করা হয়। সব মিলিয়ে স্টেশনে ৫৮ হাজার ৫০০ লিটার পেট্রল থাকার কথা থাকলেও তা পাওয়া যায়নি।

স্টেশনের বাইরে ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড টাঙানো ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাগজপত্র যাচাই করলে পেট্রল সরবরাহের সত্যতা নিশ্চিত হয়। তবে জিজ্ঞাসাবাদে ব্যবস্থাপক সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়।
 
একই রাতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। মামলা দায়ের করেছেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী সার্টিফিকেট অফিসার আফসারুল ইসলাম।

অন্যদিকে, স্টেশনের মালিক হাফেজ আজিজুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, 'আনা পেট্রল প্রতিদিন বিক্রি হয়েছে এবং কোনো অনিয়ম হয়নি। ভুল তথ্যের ভিত্তিতে তাকে হয়রানি করা হচ্ছে।'

গৌরীপুর থানার ওসি কামরুল হাসান জানিয়েছেন, আটক ব্যক্তিকে বুধবার আদালতে পাঠানো হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান