কুমিল্লায় রেললাইনে ৩ বগি রেখে চলে গেল ট্রেন!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
কুমিল্লার নাঙ্গলকোটে চলন্ত অবস্থায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

বুধবার (১ এপ্রিল) সকাল ৬টার দিকে হাসানপুর ও গুণবতী রেলস্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস নির্ধারিত সময় অনুযায়ী চলছিল। হাসানপুর স্টেশনে সংক্ষিপ্ত বিরতির পর ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করলে হঠাৎ গার্ড ব্রেক বগিসহ তিনটি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে লাইনের ওপর থেমে যায়। এ সময় ইঞ্জিনসহ ট্রেনের বাকি অংশ প্রায় এক কিলোমিটার সামনে এগিয়ে যায়।

পরে বিষয়টি বুঝতে পেরে ট্রেনটি থামানো হয়। রেলকর্মীরা প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করেন। এরপর ট্রেনটি আবার চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

এ ঘটনায় ট্রেনের শতাধিক যাত্রী ভোগান্তিতে পড়েন। অনেক যাত্রী অভিযোগ করেন, রেল ব্যবস্থাপনার ত্রুটির কারণেই এমন ঘটনা ঘটেছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে বগিগুলো লাইনচ্যুত না হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হাসানপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার নাসির উদ্দিন জানান, সকাল ৬টা ৫ মিনিটে ট্রেনটি স্টেশন অতিক্রম করার পরই স্টেশনের বাইরে ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। পরে দ্রুত ব্যবস্থা নিয়ে ট্রেনটিকে স্বাভাবিক করা হয় এবং প্রায় আধা ঘণ্টা পর পুনরায় চলাচল শুরু হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান