সারাদেশ
গলায় তসবিহের দানা আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে তসবিহের দানা গলায় আটকে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার ইছাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর ভূঁইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু তালহা বিন শহিদ ভূঁইয়া উপজেলার স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে।
শেরপুরে আবাসিক ভবনে ২৫ হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল দীর্ঘদিন ধরে জননিরাপত্তা বিঘ্নিত করে ওই ভবনের নিচতলায় প্রায় ২৫ হাজার লিটার ধারণক্ষমতার একটি ট্যাংক স্থাপন করে ডিজেল মজুদ ও বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তল্লাশিকালে ট্যাংকটিতে ১৮ হাজার ৫৮ লিটার ডিজেল পাওয়া যায়।
নাসিরনগরে অভিযান: ড্রামে মজুত ৫ হাজার লিটার ডিজেল জব্দ
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদের নেতৃত্বে ৫ হাজার লিটারের বেশি জ্বালানি তেল জব্দ করা হয়। উদ্ধারকৃত তেলের মধ্যে ছিল ২৮ ড্রাম ডিজেল ও ৪ ড্রাম মোবিল। এ সময় প্রতিষ্ঠানটিতে উপস্থিত মো. ফয়সাল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকারীরা জানান, চলমান জ্বালানি সংকটের মধ্যে অবৈধভাবে তেল মজুতের অভিযোগের ভিত্তিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। জব্দকৃত জ্বালানি তেল পরবর্তীতে উন্মুক্তভাবে বিক্রি করা হবে।
কেরানীগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (১৩ মার্চ) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে র্যাব-১০ এর সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৬৩ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
মিরসরাইয়ে গ্রামবাসীর আয়োজনে স্বাধীনতা উৎসব ও ঈদ পুনর্মিলনী
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের ভূঁইয়া তালুক গ্রামে ভূঁইয়া তালুক তরুণ সমাজের উদ্যোগে গ্রামবাসীদের নিয়ে স্বাধীনতা উৎসব ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) গ্রামের খোলামাঠে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রামের শিশু-কিশোর, নারী-পুরুষসহ সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো গ্রামটি যেন এক মিলনমেলায় পরিণত হয়।
আখাউড়ায় পরিস্কার অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে র্যালি
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার সহযোগিতায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরুর পাশাপাশি জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক তাপসী রাবেয়া। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে এই জনসচেতনতামূলক র্যালিটি শুরু হয়ে আখাউড়া থানা এলাকায় গিয়ে শেষ হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ডিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ
অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি ভাবে ঈদ উপলক্ষে দরিদ্র, ভূমিহীন, দিনমজুর ও অসহায় পরিবারের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। কিন্তু বীরগাঁও ইউনিয়নে এ কর্মসূচি বাস্তবায়নে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, চেয়ারম্যান আনোয়ার হোসেন ইউনিয়ন পরিষদের তিন নারী সদস্যকে পাশ কাটিয়ে নিজের পছন্দের লোকজনের মধ্যে ভিজিএফ কার্ড বিতরণ করছেন।
যশোরে একটি মসজিদে ইতিকাফে ৯ দেশের ১৬শ মুসল্লি
মসজিদটির পরিচালনা কর্তৃপক্ষ আশরাফুল মাদারিসের মহাপরিচালক মাওলানা নাসীরুল্লাহ জানান, এমন বড় পরিসরে ইতিকাফ হচ্ছে বেশ কয়েক বছর ধরে। ২০২৩ সালে প্রথম তাদের মসজিদে বড় পরিসরে ইতিকাফ হয়। এর আগে-পরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, সাইনবোর্ড, চট্টগ্রাম, সিলেট, বগুড়া, যশোরের মাছনা মাদরাসা-সংলগ্ন মসজিদ প্রভৃতি স্থানে এমন বড় পরিসরে ইতিকাফে বসেছেন মুসল্লিরা।
১৯৯তম ঈদ জামাতে ঐতিহ্যবাহী শোলাকিয়ায়, ইতিহাসের সাক্ষী হলেন কয়েক লক্ষ মুসল্লি
প্রতি বছরই ঈদের সময় দেশের মানুষের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান। বরাবরের মতোই এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুশৃঙ্খল পরিবেশে ঈদুল ফিতরের ১৯৯তম জামাত অনুষ্ঠিত হয়েছে ঈদগাহটিতে। শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় শুরু হওয়া এই জামাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৫ লাখেরও বেশি মুসল্লি অংশ নেন, যা পুরো এলাকা জনসমুদ্রের মতো পরিণত করে।
আরাফ বাংলাদেশের ঈদ উপহার ও ইফতার বিতরণ
ইসলামিক মানবিক উন্নয়ন সংস্থা আল্লামা রুহুল আমিন (রহঃ) ফাউন্ডেশন (আরাফ বাংলাদেশ) এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) মাদারীপুরের মোস্তাফাপুরে বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে " আরাফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক সুজন হোসেন রিফাতের সঞ্চালনায় ও আরাফ বাংলাদেশের পরিচালক কাওসার আলম মিঠু সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদের পল্লী বিদ্যুৎয়ান ঠিকাদার কল্যান সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছালাম খান।
মিরসরাইয়ে অবৈধ বালু ভর্তি দু’টি ট্রাক জব্দ করেছে বন বিভাগ
করেরহাট জোনের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. মাহদী হাসান বলেন, 'বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলামের নির্দেশে করেরহাট বিট কাম চেক স্টেশনের সামনের খিল নামক এলাকার লক্ষীছড়া খাল থেকে অভিযান চালিয়ে ফেনী-ট-১১-০৬৭৯ ও চট্ট মেট্রো-ট-১১-৯৩১২ নাম্বারে অবৈধ বালু ভর্তি ট্রাক দুটি জব্দ করা হয়। বন ও বনজ সম্পদ রক্ষায় বন বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।' এ বিষয়ে আইনগ ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান তিনি।
বগুড়ার তিনবারের সাবেক এমপি গ্রেপ্তার
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলেন শরিফুল ইসলাম জিন্নাহ। তার বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলা ছাড়াও বিস্ফোরক দ্রব্য আইনসহ মোট ১০টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। ডিবি সূত্রে আরও জানা গেছে, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জিন্নাহর বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে।