সারাদেশ

শেরপুরে ফিতরার নামে ভোটারদের টাকা বিতরণ, দুই জামায়াত কর্মী আটক

শেরপুরে ফিতরার নামে ভোটারদের টাকা বিতরণ, দুই জামায়াত কর্মী আটক

স্থানীয়দের অভিযোগ, ঈদের রাতে জনপ্রতি প্রায় ৩০০ টাকা করে বিতরণ করা হচ্ছিল, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। পরে, ঘটনাস্থলে পৌঁছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তদন্ত শুরু করেন। অভিযুক্তরা টাকা বিতরণের বিষয়টি অস্বীকার করে দাবি করেন, এটি ফিতরার টাকা ছিল। তবে দোষ স্বীকার না করায় মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। পরে মুচলেকা নিয়ে স্থানীয় জামায়াত নেতার জিম্মায় মুক্তি দেয়া হয়।

২৫ জুলাই, ২০২৬
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত ১২

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত ১২

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার পদুয়ার বাজার এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬
নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৩ বাস কাউন্টারে অভিযান, জরিমানা

নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৩ বাস কাউন্টারে অভিযান, জরিমানা

ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে পরিবহনগুলো যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সে লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়। শুক্রবার বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিএসসি মোড়ে বাস অপারেটরদের কাউন্টারে বিআরটিএ, কুড়িগ্রামের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

২৫ জুলাই, ২০২৬
যশোরে আমেরিকা-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

যশোরে আমেরিকা-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

নিজের ছেলেকে বিদেশ পাঠানোর জন্য সহযোগিতার কথা বলে নারীদের কাছে টাকা চান। আকুতি মিনতি করেন। বলেন টাকা না থাকলে এনজিও থেকে ঋণ নেন। আমি ঋণ শোধ করবো। তার কথায় সরলমনা নারীদের মন দরদে মন ভরে উঠে। ঋণ তুলে তার হাতে টাকা তুলে দেন। জানা গেছে, গত ২ বছর ধরে গোপনে একেক সময় একেকজনের কাছ থেকে একই কথা বলে টাকা নেন। কিছু কিছু কিস্তি পরিশোধও করেন। এভাবে অন্তত ৩০ জন নারীর কাছ থেকে ৩০-৩৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে গত সোমবার থেকে স্বামীকে নিয়ে লাপাত্তা তিনি।

২৫ জুলাই, ২০২৬
খুলনায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, ‘জয় বাংলা’ স্লোগান

খুলনায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, ‘জয় বাংলা’ স্লোগান

গণ–অভ্যুত্থানের পর দীর্ঘদিন পরিত্যক্ত থাকা খুলনা মহানগর ও জেলা বাংলাদেশ আওয়ামী লীগর কার্যালয়ে প্রথমবারের মতো দলের নেতা–কর্মীদের উপস্থিতি দেখা গেছে। রোববার বিকেলে নগরের লোয়ার যশোর রোডের শঙ্খ মার্কেট এলাকায় অবস্থিত ওই কার্যালয়ে প্রবেশ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতা–কর্মী।

২৫ জুলাই, ২০২৬
নূরা নয়, নরসিংদীর ওই কিশোরীকে হত্যা করে সৎপিতা, আদালতে জবানবন্দি

নূরা নয়, নরসিংদীর ওই কিশোরীকে হত্যা করে সৎপিতা, আদালতে জবানবন্দি

আশরাফ আলী জানান, তিনি ঘটনার দায় অন্যদের ওপর চাপানোর জন্য নূর মোহাম্মদ নূরাসহ কয়েকজনকে ফাঁসানোর উদ্দেশ্যে মিথ্যা কাহিনী সাজানোর চেষ্টা করেছিলেন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক বলেন, ১০ ফেব্রুয়ারি নূর মোহাম্মদ নূরাসহ একাধিক আসামি কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এর প্রেক্ষিতে সৎপিতা আশরাফ আলী ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে পরিকল্পিতভাবে জনৈক সুমনের বাড়িতে রেখে, পরে একটি সরিষা ক্ষেতের ধারে গলায় চেপে ধরে হত্যা করেন। নিজের দায় চাপাতে তিনি নূরাসহ অন্যদের ওপর দায় চাপানোর জন্য মিথ্যা নাটক সাজান।

২৫ জুলাই, ২০২৬
কুমারখালীতে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

কুমারখালীতে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

বুধবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় কেন্দ্রের বাইরে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। তবে কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

২৫ জুলাই, ২০২৬
চাঁদার দাবিতে দোকানে হামলা: বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

চাঁদার দাবিতে দোকানে হামলা: বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

চাঁদার দাবিতে কুয়াকাটা পর্যটনকেন্দ্রের একটি আচারের দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক বহিষ্কৃত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সংঘটিত এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা তৈরি হয়। গ্রেপ্তার হওয়া মো. মাকসুদ আকন কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এর আগেই তাকে বহিষ্কার করে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দল।

২৫ জুলাই, ২০২৬
‘চাঁদার টাকা ভাগাভাগি’ নিয়ে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মারামারি

‘চাঁদার টাকা ভাগাভাগি’ নিয়ে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মারামারি

ব্যবসায়ীরা জানান, দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাট। এখানে প্রতিদিন কোটি কোটি টাকার মাছ বেচাকেনা হয়। অভিযোগ অনুযায়ী, মাছ বিক্রি করা জেলে, আড়তদার, পাইকার ও ছোট ব্যবসায়ীদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ চাঁদা আদায় করা হয়। ওই টাকা থেকে পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এনামুল হক ইমু–কে প্রতিদিন অতিরিক্ত টাকা দিতে হয়। এ অতিরিক্ত টাকার প্রতিবাদ করায় অন্য নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে ২ নির্বাচন কর্মকর্তা গ্রেফতার

জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে ২ নির্বাচন কর্মকর্তা গ্রেফতার

লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র ছেড়ে রাতে স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে যাওয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও এক পোলিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। তারা লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নলঠগি মদিনাতুল উলুম ইসলামীয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের দায়িত্বে ছিলেন। বুধবার রাতে তাদের আটক করা হয়।

২৫ জুলাই, ২০২৬
পীরগঞ্জে দেড় বছর পর আ.লীগ নেতা-কর্মীদের স্লোগান

পীরগঞ্জে দেড় বছর পর আ.লীগ নেতা-কর্মীদের স্লোগান

সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রায় ২৫ জন বিভিন্ন বয়সের মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম’, ‘জয় ভাই কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম’, ‘স্বাধীনতা কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম’—এ ধরনের স্লোগান দিচ্ছেন। তাঁদের পেছনে জাতীয় পতাকার পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পতাকা দেখা যায়।

২৫ জুলাই, ২০২৬
শেরপুরে ভাঙ্গারির দোকান থেকে ৮ হাজার সরকারি বই

শেরপুরে ভাঙ্গারির দোকান থেকে ৮ হাজার সরকারি বই

শেরপুর শহরের নওহাটা এলাকায় একটি ভাঙারি দোকানে অভিযান চালিয়ে প্রায় ৮ হাজার সরকারি মাদ্রাসার পাঠ্যবই জব্দ করেছে প্রশাসন। রোববার (১ মার্চ) সন্ধ্যায় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। শহরের নওহাটা এলাকার মেসার্স রোকেয়া আয়রন স্টোর নামের ভাঙারি দোকানের গুদাম থেকে বিভিন্ন শ্রেণির ২০২৫ শিক্ষাবর্ষের বিপুল পরিমাণ নতুন সরকারি বই উদ্ধার করা হয়। খবর পেয়ে শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০