শেরপুরে ফিতরার নামে ভোটারদের টাকা বিতরণ, দুই জামায়াত কর্মী আটক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
শেরপুরে ফিতরার নামে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে দুই জামায়াত কর্মীকে আটক করেছে স্থানীয়রা।

শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ঘাঘরা-দরগারপাড় এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয়দের অভিযোগ, ঈদের রাতে জনপ্রতি প্রায় ৩০০ টাকা করে বিতরণ করা হচ্ছিল, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। পরে, ঘটনাস্থলে পৌঁছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তদন্ত শুরু করেন।

অভিযুক্তরা টাকা বিতরণের বিষয়টি অস্বীকার করে দাবি করেন, এটি ফিতরার টাকা ছিল। তবে দোষ স্বীকার না করায় মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। পরে মুচলেকা নিয়ে স্থানীয় জামায়াত নেতার জিম্মায় মুক্তি দেয়া হয়।

এদিকে, বিএনপির স্থানীয় নেতারা অভিযোগ করেছেন যে, নির্বাচনকালীন প্রভাব বিস্তার করতে এবং ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে এ ধরনের টাকা বিতরণ করা হয়েছে, যা সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ক্ষতিকর হতে পারে।

নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি বর্তমানে তদন্তাধীন এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার