সারাদেশ
উল্লাপাড়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা, অভিযোগ বিএনপির বিরুদ্ধে
পুলিশ জানায়, এ ঘটনার আগে শুক্রবার ভোরে গজাইল বাজারে উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় শনিবার সন্ধ্যায় ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার ও সেক্রেটারি আব্দুল কাদের খন্দকারকে গ্রেপ্তার করা হয়। রোববার তাঁদের আদালতে হাজির করা হলে দুজনই জামিন পান।
লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপির ৬, আওয়ামী লীগের জয় ৮ পদে; জামায়াত শূন্য
লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে জয় পেয়েছে বিএনপি। এদিকে, প্রথমে নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিলেও আটটি পদে জয়ী হয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদে। এ নির্বাচনে জামায়াত সমর্থিত একজনও বিজয়ী হতে পারেনি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এ কে এম হুমায়ুন কবির।
পাবনায় জামায়াতের এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধার অভিযোগ
পাবনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নাজিবুর রহমানের এক নির্বাচনী এজেন্টকে ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগমুহূর্তে করমজা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, সকালবেলা ভোটগ্রহণের প্রস্তুতির সময় সংশ্লিষ্ট এজেন্ট কেন্দ্রে প্রবেশ করতে গেলে তাকে বাধা দেওয়া হয়। এ নিয়ে কেন্দ্রে কিছু সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা
অভিযান শেষে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ বলেন, 'হাইড্রোজ একটি শিল্প কারখানায় ব্যবহৃত রাসায়নিক, যা খাদ্যে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কিছু অসাধু ব্যবসায়ী মুড়ি, চিড়া, নুডলস বা আটা সাদা ও আকর্ষণীয় দেখাতে এটি ব্যবহার করে। এই রাসায়নিক মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ধীরে ধীরে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। নিয়মিত গ্রহণ করলে শ্বাসকষ্ট, পাকস্থলীর সমস্যা, মাথা ঘোরা এবং এলার্জির ঝুঁকি বাড়ে। দীর্ঘ মেয়াদে এটি লিভার ও কিডনির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।'
সিরাজগঞ্জের পলাশ সবুজ স্বপ্ন ছড়িয়েছে ৬৪ জেলায়
অভিযান শেষে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ বলেন, 'হাইড্রোজ একটি শিল্প কারখানায় ব্যবহৃত রাসায়নিক, যা খাদ্যে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কিছু অসাধু ব্যবসায়ী মুড়ি, চিড়া, নুডলস বা আটা সাদা ও আকর্ষণীয় দেখাতে এটি ব্যবহার করে। এই রাসায়নিক মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ধীরে ধীরে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। নিয়মিত গ্রহণ করলে শ্বাসকষ্ট, পাকস্থলীর সমস্যা, মাথা ঘোরা এবং এলার্জির ঝুঁকি বাড়ে। দীর্ঘ মেয়াদে এটি লিভার ও কিডনির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।'
ফেনীতে মহিলা দল নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ফেনীতে নিজ বাসা থেকে রোকসানা আক্তার লিপি (৩১) নামে এক মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মোকছেদুর রহমান সড়কের ‘খালেক ম্যানশন’ নামের একটি ভবনের দ্বিতীয় তলার বদ্ধ কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লিপি ওই ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক এবং পৌর বিএনপির সদস্য ছিলেন। তিনি সোনাগাজী উপজেলার কাছিম বাজার এলাকার আবুল বশর বাদশা মিয়ার মেয়ে এবং কাতার প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী।
ঢাকা-বরিশাল মহাসড়কের ট্রাকের ধাক্কায় হেলপার নিহত
রোববার (৮ মার্চ) সকাল সারে পাঁচটার দিকে শনিবার রাতে লাকরি বোঝাই একটি ট্রাক চাকা খুলে ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরের আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকার অবস্থান নেয়। সকাল সারে পাঁচটার দিকে আরেকটি বেপরোয়া ট্রাক এসে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ও হেলপারসহ ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে অবস্থান নেওয়া ট্টাকের চালকের ছেলে ইসমাইল হোসেন (১৮) ঘটনা স্থলের মারা যায় এবং চালক রাসেল হোসেন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
বোরহানউদ্দিনে শত্রুতার জেড়ে মাছের খামারে বিষ প্রয়োগ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি মাছের খামারে বিষ প্রয়োগের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এতে কয়েক লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ করেছেন খামার মালিক আলমগীর। এ ঘটনায় তিনি নূরউদ্দিন ফরাজী নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং তিনি কিছুদিন কারাগারে ছিলেন বলে জানা গেছে। পরবর্তীতে স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে নেই ভোটার
গোপালগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটার উপস্থিতি শূন্যের কোটায়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, অনেক কেন্দ্রে ভোটার প্রায় শুন্য। অনেক কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর প্রতিনিধিই চোখে পড়েনি। বিশেষ করে গোপালগঞ্জ-৩ আসনের টুঙ্গিপাড়া এলাকার ভোটকেন্দ্রগুলোতে সকাল ৭টার পরেও ভোটার উপস্থিতি শূন্যের কাছাকাছি ছিল। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২,৫৪০, যার মধ্যে নারী ভোটার ১,২৪০।
আখাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
"আজকের পদক্ষেপ,আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভোটকেন্দ্রের পাশে জামায়াত নেতার বাড়ি থেকে ২০০ লাঠি উদ্ধার
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী) আসনের একটি ভোটকেন্দ্রের পাশের বাড়ি থেকে বিপুল পরিমাণ বাঁশ ও গাছের লাঠি উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানের সময় বাড়িতে কাউকে উপস্থিত না থাকার কারণে কাউকে আটক করা যায়নি। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের উত্তর পাশে একতলা ভবনে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ২০০টি বাঁশ ও গাছের ডালের লাঠি উদ্ধার করা হয়।
অগ্নিপরীক্ষার মুখে বিদ্যুৎ খাত, রমজান ও সেচ মৌসুম সামালই এখন অগ্রাধিকার: ইকবাল হাসান মাহমুদ টুকু
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিগত সময়ের যে পরিমান বকেয়া রেখে গেছে, তারপরে যে পরিমান জ্বালানি আমদানি করতে হবে, সব মিলিয়ে কঠিন একটা অগ্নিপরিক্ষা আমার জন্য। আমি চেষ্টা করছি কিভাবে এটা ম্যানেজ করে জনগনকে সুফল দেওয়া যায়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহনের পর প্রথম দুদিনের সরকারি সফরে শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ নিজ বাসভবনে পৌছে গনমাধ্যমকর্মীেদর এই কথাগুলো বলেন।