উল্লাপাড়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা, অভিযোগ বিএনপির বিরুদ্ধে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলাতে মোটরসাইকেল বহর নিয়ে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর এক নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন।

রোববার বিকেলে উপজেলার গজাইল গ্রামে উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদারের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে বলে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে জামেলা বেগম, মেরিনা খাতুন, রোজিনা বেগম ও মারিয়া খাতুনকে উল্লাপাড়ার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের দেখতে হাসপাতালে যান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ–৪ (উল্লাপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

এ সময় তিনি হামলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–কে দায়ী করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা ও পক্ষপাতিত্বের অভিযোগও করেন তিনি।

এ বিষয়ে উল্লাপাড়া থানার ওসি সাকিউল আজম বলেন, “সংবাদ পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানায়, এ ঘটনার আগে শুক্রবার ভোরে গজাইল বাজারে উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় শনিবার সন্ধ্যায় ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার ও সেক্রেটারি আব্দুল কাদের খন্দকারকে গ্রেপ্তার করা হয়। রোববার তাঁদের আদালতে হাজির করা হলে দুজনই জামিন পান।

জামায়াত নেতার বাড়িতে হামলার অভিযোগ প্রসঙ্গে ঘটনাস্থলে থাকা উল্লাপাড়া উপজেলা যুবদলের সদস্যসচিব নিক্সন কুমার বলেন, “সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের মারধর, বাড়িঘরে অবরুদ্ধ করা, দোকানপাটে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসব খোঁজখবর নিতেই আমরা মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলাম।”

তিনি দাবি করেন, “উধুনিয়ায় আব্দুল লতিফ সরকারের বাড়িতে যাওয়ার পর ফেরার পথে জামায়াত নেতা আব্দুল আলিম সরকারের বাড়ির সামনে দিয়ে গেলে আমাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। তখন পাল্টাপাল্টি ইট ছোড়া হয়। তবে আমরা কেউ বাড়িতে গিয়ে হামলা বা ভাঙচুর করিনি।”

ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: বিডিনিউজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার