গোপালগঞ্জে ভোটকেন্দ্রে নেই ভোটার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
গোপালগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটার উপস্থিতি শূন্যের কোটায়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, অনেক কেন্দ্রে ভোটার প্রায় শুন্য। অনেক কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর প্রতিনিধিই চোখে পড়েনি।

বিশেষ করে গোপালগঞ্জ-৩ আসনের টুঙ্গিপাড়া এলাকার ভোটকেন্দ্রগুলোতে সকাল ৭টার পরেও ভোটার উপস্থিতি শূন্যের কাছাকাছি ছিল। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২,৫৪০, যার মধ্যে নারী ভোটার ১,২৪০।

গোপালগঞ্জ জেলা মূলত আওয়ামী লীগ অধ্যুষিত। টুঙ্গিপাড়া, যা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এবং সমাধিস্থল, দীর্ঘদিন ধরে শেখ হাসিনার রাজনৈতিক গড় হিসেবে পরিচিত। গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সর্বদা বিপুল ভোটে বিজয়ী হয়ে এসেছে। কিন্তু এবার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ বন্ধ থাকায় ভোটারদের মধ্যে আগ্রহ কমে গেছে।

আওয়ামী লীগ এখানে ভোট বর্জনের আহ্বান জানিয়েছে, যা ভোটারদের মাঝে কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে জেলা ও স্থানীয় নেতারা প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নেননি, কারণ অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে বা কেউ কেউ জেলে রয়েছেন।

বিবিসি সংবাদদাতারা টুঙ্গিপাড়া ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করেছেন।

যদিও সকাল-বেলা ভোটার উপস্থিতি কম, প্রার্থীর এজেন্টরা আশাবাদী যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বৃদ্ধি পেতে পারে। তারা আশা করছেন, দিনশেষে উপস্থিত ভোটারের হার প্রায় ৫০ শতাংশে পৌঁছাতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট