সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে আকস্মিকভাবে এক পোলিং অফিসার মারা গেছেন। মৃত পোলিং কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সরাইল উপজেলা পরিষদ অডিটোরিয়ামের ৫১ নং ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ অনুভব করলে সহকর্মীরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

২৫ জুলাই, ২০২৬
পুলিশের বিশেষ অভিযানে ১৩ মামলার পলাতক আসামিসহ ৪ জন গ্রেফতার, ডাকাতির প্রস্তুতির অভিযোগ

পুলিশের বিশেষ অভিযানে ১৩ মামলার পলাতক আসামিসহ ৪ জন গ্রেফতার, ডাকাতির প্রস্তুতির অভিযোগ

মাদারীপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৩ মামলার পলাতক আসামি অন্তর কবিরাজসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে রামদা, ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ৩টা ১০ মিনিটে সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই সাইফুল ও সঙ্গীয় ফোর্স পূর্ব রাস্তি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

২৫ জুলাই, ২০২৬
কসবা-আখাউড়া সীমান্তদিয়ে মাদক প্রবেশ বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্থানীয় এমপির চিঠি

কসবা-আখাউড়া সীমান্তদিয়ে মাদক প্রবেশ বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্থানীয় এমপির চিঠি

ভারত সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত পথে অবাধে মাদকদ্রব্য প্রবেশের অভিযোগ তুলে তা বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য ও সাবেক সচিব মুশফিকুর রহমান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চিঠিটি ভাইরাল হলে গণমাধ্যমকর্মীদের নজরে আসে। উল্লেখ্য, নির্বাচনের আগে থেকেই এমপি মুশফিকুর রহমান বিভিন্ন সভা-সমাবেশে এ বিষয়ে বক্তব্য রাখাসহ একাধিক পর্যায়ে আলোচনা করে আসছেন।

২৫ জুলাই, ২০২৬
কেন্দ্রের ভেতরে জামায়াতের সাথে গোপন বৈঠক, ফরিদপুরে দুই  প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

কেন্দ্রের ভেতরে জামায়াতের সাথে গোপন বৈঠক, ফরিদপুরে দুই প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

ফরিদপুর-১ ও ফরিদপুর-৩ সংসদীয় আসনের সদর ও মধুখালী উপজেলার দুটি ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে নতুন দুই কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। ফরিদপুর রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা জানিয়েছেন, ভোটকেন্দ্রে বেআইনিভাবে বহিরাগতদের প্রবেশের অভিযোগের ভিত্তিতে এই প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন: ফরিদপুর-৩ (সদর উপজেলা) আসনের শহরের হিতৈষী উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আল আমিন

২৫ জুলাই, ২০২৬
পিটিয়ে প্রধান শিক্ষকের হাত ভেঙে দেওয়া সেই যুবদল নেতাকে বহিষ্কার

পিটিয়ে প্রধান শিক্ষকের হাত ভেঙে দেওয়া সেই যুবদল নেতাকে বহিষ্কার

শরীয়তপুরে নড়িয়া উপজেলার ‘বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়' এর প্রধান শিক্ষক নুরুল আমীন রতনের ওপর হামলার ঘটনায় ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান শিকদারকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বুধবার (২৫ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
দেওয়ানগঞ্জে প্রথম তৃতীয় লিঙ্গের ভাইস-চেয়ারম্যান মুন্নী আক্তারের পদ পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন

দেওয়ানগঞ্জে প্রথম তৃতীয় লিঙ্গের ভাইস-চেয়ারম্যান মুন্নী আক্তারের পদ পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৫ জন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে প্রথম তৃতীয় লিঙ্গের মহিলা ভাইস-চেয়ারম্যান মুন্নী আক্তারের পদ পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার চুনিয়াপাড়া এলাকায় মুন্নী আক্তারের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
যশোরের মনিরামপুরে রানা প্রতাপ হত্যার মূল আসামি অস্ত্রসহ গ্রেফতার

যশোরের মনিরামপুরে রানা প্রতাপ হত্যার মূল আসামি অস্ত্রসহ গ্রেফতার

যশোরের মনিরামপুরে বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা রানা প্রতাপ বৈরাগী হত্যা মামলার মূল আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। গত ৫ জানুয়ারি কপালিয়া বাজারে প্রকাশ্যে গুলি ও গলা কেটে হত্যা করা হয় তাকে। তদন্তে সিসিটিভি ও প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে প্রথমে সাদ্দামকে বাগেরহাট থেকে এবং পরে ১৭ ফেব্রুয়ারি নড়াইল থেকে রাজীব মোল্লাকে গ্রেফতার করা হয়।

২৫ জুলাই, ২০২৬
যশোরে মাছের ঘের থেকে যুবকের লাশ উদ্ধার

যশোরে মাছের ঘের থেকে যুবকের লাশ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলায় আরিফ হোসেন (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ মাছের ঘেরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা বৈরাগী মোড় সংলগ্ন একটি ঘের থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আরিফ হোসেন স্থানীয় গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের ছেলে। এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
৪৬ বছর পর পুনঃখনন হচ্ছে শ্রীপুরের চৌক্কার খাল

৪৬ বছর পর পুনঃখনন হচ্ছে শ্রীপুরের চৌক্কার খাল

দীর্ঘ ৪৬ বছর পর গাজীপুরের শ্রীপুর উপজেলার ঐতিহাসিক চৌক্কার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি সরকারের উদ্যোগে ৬ হাজার ৭০০ মিটার দীর্ঘ এই খাল পুনঃখননের সিদ্ধান্ত নেওয়ায় এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। ইতিহাস থেকে যানা যায় ১৯৮০-এর দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারাদেশের উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে শ্রীপুরের চৌক্কার খাল খনন কার্যক্রম পরিদর্শনে সরেজমিনে আসেন।

২৫ জুলাই, ২০২৬
আখাউড়া দিয়ে ঢাকা-ভারত বাস সার্ভিস পুনরায় চালু

আখাউড়া দিয়ে ঢাকা-ভারত বাস সার্ভিস পুনরায় চালু

দীঘ দেড় বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ফের চালু হল ঢাকা-আগরতলা-কলকাতা বাস সার্ভিস। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আখাউড়া সীমান্ত দিয়ে পুনরায় মৈত্রী বাসটি ত্রিপুরায় প্রবেশ করলে যাত্রীদের স্বাগত জানাতে সীমান্তে উপস্থিত ছিলেন ত্রিপুরার পরিবহণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায়, এমডি হেমন্ত দেববর্মা সহ আরো অনেকে।

২৫ জুলাই, ২০২৬
সিরাজগঞ্জের পুকুর দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ১০

সিরাজগঞ্জের পুকুর দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ১০

সিরাজগঞ্জের রায়গঞ্জের ধামাইনগরে লিসকৃত সরকারি পুকুর দখল করে মাছ ধরা কে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে নিহত দুইজন আহত হয়েছে অন্তত ১০ জন। সোমবার (০৩ মার্চ) সকালে সিরাজগঞ্জ জেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে গায়েরগাড়ী, নাকাটি বটতলা ও বরাগাড়ী খাস পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন: ধামাইনগর ইউনিয়নের কানাদিঘি গ্রামের মনছের আলীর ছেলে মো. ইসমাইল হোসেন এবং নাকাটি বটতলা গ্রামের মো. ময়দান আলীর ছেলে মো. আব্দুস ছালাম।

২৫ জুলাই, ২০২৬
বাড়ির টিনের বেরা ভাংচুর করে রাস্তা নির্মাণের অভিযোগ

বাড়ির টিনের বেরা ভাংচুর করে রাস্তা নির্মাণের অভিযোগ

স্থানীয় প্রভাবশালী মিজান বেপারীর নেতৃত্বে দিনেদুপুরে বাড়ির বেড়া ভাংচুর, গাছপালা ওপড়ে ও মাটি কেটে ওই জমির ওপর দিয়ে ব্যক্তিগত সুবিধার্থে রাস্তা নির্মাণের করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার পক্ষ থেকে গোসাইরহাট ওসির কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারী শরীয়তপুর গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের চরসাতমাটিয়া এলাকার মজিবর রহমান বাড়ি হতে মিজান বেপারীর এলাকায় এ ঘটনা ঘটে। এতে গাছপালা টিনের বেড়া বেড়া ভেঙ্গে জোরপুর্বক রাস্তা নির্মাণ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০