কসবা-আখাউড়া সীমান্তদিয়ে মাদক প্রবেশ বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্থানীয় এমপির চিঠি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ভারত সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত পথে অবাধে মাদকদ্রব্য প্রবেশের অভিযোগ তুলে তা বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য ও সাবেক সচিব মুশফিকুর রহমান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চিঠিটি ভাইরাল হলে গণমাধ্যমকর্মীদের নজরে আসে। উল্লেখ্য, নির্বাচনের আগে থেকেই এমপি মুশফিকুর রহমান বিভিন্ন সভা-সমাবেশে এ বিষয়ে বক্তব্য রাখাসহ একাধিক পর্যায়ে আলোচনা করে আসছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে সংসদ সদস্য উল্লেখ করেন, বিগত সরকারের আমল থেকে কসবা উপজেলার বায়েক ও কায়েমপুর ইউনিয়ন এবং আখাউড়া উপজেলার মনিয়ন্দ, মোগড়া, দক্ষিণ ও উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চোরাই পথে সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে ভারত থেকে প্রতিদিন গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশে প্রবেশ করছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয় যে, এসব মাদক সড়ক ও রেলপথে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং সীমান্ত এলাকার কিছু চিহ্নিত চোরাকারবারি এই চোরাচালানের সঙ্গে সরাসরি জড়িত।

নিজের ফেসবুক আইডিতে চিঠিটি পোস্ট করে এমপি মুশফিকুর রহমান বলেন, 'কসবা-আখাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে অবৈধ মাদক প্রবেশের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় এই মাদক চোরাচালান বন্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।'

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে এবং কসবা-আখাউড়াকে মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ হিসেবে গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ