কলেজের জানালা, গ্রিল ও ফ্যান চুরির অভিযোগে আটক ছাত্রদল সভাপতি

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ অক্টোবর, ২০২৬ ১৮:২৬:৪৩
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি কলেজের পরিত্যক্ত ভবন থেকে বিভিন্ন সরঞ্জাম সরিয়ে নেওয়ার অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদারকে আটক করেছে পুলিশ। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে জানালা, বারান্দার গ্রিল, বৈদ্যুতিক ফ্যান ও নির্মাণকাজের রড।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়। এ ঘটনায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর দুপুরে কলেজের কার্যক্রম শেষ করে অধ্যক্ষ বাড়িতে চলে যান। এর কিছুক্ষণ পর এক শিক্ষক ফোন করে জানান, সাহেদ তালুকদার কয়েকজন সহযোগীকে নিয়ে কলেজের পুরোনো ভবন থেকে বিভিন্ন সরঞ্জাম খুলে নিয়ে যাচ্ছেন।

খবর পেয়ে কলেজে গিয়ে বিষয়টি দেখতে পান বলে অভিযোগে উল্লেখ করেছেন অধ্যক্ষ। এ সময় কলেজের কর্মচারী রিথুন তালুকদার ও নির্মাণশ্রমিকেরা বাধা দিলে তাদের সঙ্গে দুর্ব্যবহার এবং হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

শুধু পুরোনো ভবনের সরঞ্জাম নয়, কলেজের নতুন ভবন নির্মাণের জন্য রাখা প্রায় ২০০ কেজি রডও নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। সব মিলিয়ে চুরি হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে অভিযোগপত্রে।

কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ এভাবে সরিয়ে নেওয়ার ঘটনা দুঃখজনক। কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, কলেজ কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত সাহেদ তালুকদারকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট