৪৬ বছর পর পুনঃখনন হচ্ছে শ্রীপুরের চৌক্কার খাল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
দীর্ঘ ৪৬ বছর পর গাজীপুরের শ্রীপুর উপজেলার ঐতিহাসিক চৌক্কার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি সরকারের উদ্যোগে ৬ হাজার ৭০০ মিটার দীর্ঘ এই খাল পুনঃখননের সিদ্ধান্ত নেওয়ায় এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

ইতিহাস থেকে যানা যায় ১৯৮০-এর দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারাদেশের উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে শ্রীপুরের চৌক্কার খাল খনন কার্যক্রম পরিদর্শনে সরেজমিনে আসেন। সে সময় তিনি হেলিকপ্টারযোগে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন এবং পরে সেনাবাহিনীর গাড়িতে করে বর্তমান শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছাপিলাপাড়া এলাকায় খাল খনন এলাকা পরিদর্শন করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ছবির উদ্দিন ওরফে ছৌক্কার নামানুসারে খালটির নামকরণ করা হয় ছৌক্কার খাল। স্থানীয় গড়-গড়িয়া খাল নামেও পরিচিত ছিলো ,তবে সময়ের পরিবর্তনে লোকমুখে উচ্চারণ বদলে বর্তমানে সরকারি কাগজপত্রে এর নাম চৌক্কার খাল হিসেবে পরিচিতি পায়।দীর্ঘদিন অবহেলিত থাকার পর পুনরায় খালটি খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন দর্শনের ধারাবাহিকতায় তাঁর সুযোগ্য সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন অ্যানি বলেন, 'শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও সাধারণ মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। খাল খননের পাশাপাশি খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিও চালু করেছিলেন। আমরা জনগণের সরকার হিসেবে সেই উন্নয়নধারা অব্যাহত রাখতে চাই।'

তিনি আরও জানান, নির্বাচনের ১৮০ দিনের মধ্যে খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্যামিলি কার্ড চালু এবং কৃষকদের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হবে। কৃষকদের জন্য কৃষি ঋণে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় এবং সারাদেশে কৃষকদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা ঋণ মওকুফের ঘোষণাও দেন তিনি।

চৌক্কার খাল পুনঃখনন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন অ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকী, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সামাজিক সংগঠনের ও স্থানীয়  নেতাকর্মীরা।

সদ্য সংবাদ/এম এইচ হৃদয় খান

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ