সারাদেশ
ডিশ–ইন্টারনেট ব্যবসা দখলকে কেন্দ্র করে হত্যার হুমকির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
রংপুরে যুবলীগ নেতার ডিশ ও ইন্টারনেট ব্যবসা দখলকে কেন্দ্র করে গুলি করে হত্যার হুমকির ঘটনায় দায়ের করা মামলায় জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিবকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২ মার্চ) সন্ধ্যা পৌনে ৮টার দিকে কোতোয়ালি থানার ওসি শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেন।
বাগেরহাট ও লক্ষ্মীপুরে নির্বাচন ঘিরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ২৯
বাগেরহাটের শরণখোলা উপজেলায় বুধবার বেলা ১১টার দিকে সাউথখালী ইউনিয়নের ১ নম্বর সোনাতলা গ্রামে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় দলের অন্তত ১৯ জন নেতা-কর্মী আহত হন। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।
আ.লীগের নেতাকর্মী জামিন পেলে অন্য মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–এর কোনো গুরুত্বপূর্ণ নেতাকর্মী জামিনে মুক্তি পেলে অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) নির্দেশ দিয়েছেন মোহাম্মদ শাহজাহান, রাজশাহী রেঞ্জের ডিআইজি।
গোসাইরহাটে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
এ বিষয়ে গোসাইরহাট থানার পুলিশ পরিদর্শক (এসআই) সজিবুল ইসলাম বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ থানায় আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ ফেরত পেতে জেলা প্রশাসকের বরাবর আবেদন করা হয়েছে। অনুমতি মিললে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রাউজানে দোকানের ভেতর যুবদল কর্মীকে গুলি করে হত্যা
চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তের গুলিতে যুবদল–এর এক কর্মী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার অলিমিয়াহাট বাজারে একটি ফলের দোকানের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মুজিবুর রহমান (৫০)। তিনি পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনজু পিতার বাড়ির প্রয়াত আব্দুল মোনাফের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের কর্মী এবং রাউজানের নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী–এর অনুসারী হিসেবে পরিচিত।
চট্টগ্রামে ঝটিকা মিছিলের সময় যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার
চট্টগ্রামে ঝটিকা মিছিল করার সময় যুবলীগ-এর আটজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে নগরীর রাইফেল ক্লাব মোড়ে মিছিলের সময় এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা পুলিশ হেফাজতে
কুষ্টিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে ভোটকেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারের অভিযোগে জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদকে ১২ ঘণ্টার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার কপুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে থেকে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
যশোরে প্রবাসে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ ও অপপ্রচারের অভিযোগ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-তে আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের উপস্থিতি ও পুনর্বাসন ইস্যুতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, প্রায় ছয় মাস আগে প্রশাসনিকভাবে তাদের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলেও সম্প্রতি একই বিষয় নিয়ে ভিন্ন অবস্থান গ্রহণ করেছে বিএনপিপন্থী শিক্ষক সংগঠন নোবিপ্রবি সাদা দল। এ নিয়ে সংগঠনটির বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলছেন শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।
মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ, ৬ জন আটক
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার পর সেনাবাহিনী অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব মাকহাটি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় অবিস্ফোরিত অবস্থায় ২১টি ককটেল উদ্ধার করা হয়। আটককৃতড়া হলেন: ইমরান হোসেন (৩৪), হাবু মাঝি (৪৫), জয় মাঝি ওরফে পারভেজ মাঝি (২৫), কামাল সরকার (৪০), রহমত মাঝি (৩৯) ও নাহিদ শিকদার (৩৮)।
পীরগঞ্জে ভোটের চারদিন পর ধানের শীষে সিলমারা ব্যালট উদ্ধার, ইউএনও’র গাড়ি ভাঙচুর
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মদনখালী ইউনিয়নের হাসার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে সিলমারা এসব ব্যালট উদ্ধার করা হয়। বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন।
শরীয়তপুর-৩ ভোট দিয়েছেন মিয়া নুরুউদ্দিন অপু
শরীয়তপুর গোসাইরহাট কোদালপুর ইউনিয়নের ৩২ নং কোদালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন শরীয়তপুর -৩ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী মিয়া নুরুউদ্দিন আমাম্মেদ আপু। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায় সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। এর মধ্যে ভোট দিতে কেন্দ্রের সামনে জড়ো হচ্ছেন মানুষ। তার মধ্যে অনেকে কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই ভোটাররা কেন্দ্রে হাজির হন। কোথাও কোথাও ভোটারের লাইন দীর্ঘ হতে দেখা গেছে। বিএনপি, জামায়াত ও এনসিপির জ্যেষ্ঠ নেতাদেরও এর মধ্যে ভোট দিতে দেখা গেছে।
মধ্যরাতে নির্বাচনের ফল পালটে দেওয়া হয়েছে: জামায়াত নেতা রফিকুল
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান অভিযোগ করেছেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে গভীর রাতে প্রকৃত ফলাফল পরিবর্তন করা হয়েছে। তার দাবি, প্রায় ২১ শতাংশ জালভোট দেওয়া হয়েছে এবং শুধু তার আসন নয়, দেশের অন্তত ৫০টি আসনের ফলাফল ষড়যন্ত্রের মাধ্যমে পাল্টে দেওয়া হয়েছে। তবুও দেশের মানুষের স্বার্থ বিবেচনায় তার দল নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে বলে তিনি জানান।