যশোরে প্রবাসে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ ও অপপ্রচারের অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
যশোর সদর উপজেলার রামনগর এলাকায় প্রবাসে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ শরিফুল ইসলাম (২৯) কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রামনগর এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম জানান, পূর্ব-পরিচিত মোঃ আমীর হামজা (২৪) ও মোঃ আজিম হোসেন (৩০) আর্থিক অসচ্ছলতার কথা জানিয়ে প্রবাসে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। তাদের অনুরোধে শরিফুল ইসলাম তার ভাই মোঃ মাহাবুবুর রহমানের সহযোগিতায় সৌদি আরবে ভিসা প্রসেসিংয়ের ব্যবস্থা করেন। ভিসা সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন করে গত ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অভিযুক্তরা সৌদি আরবে পাড়ি জমান।

ভুক্তভোগীর দাবি, ভিসা প্রসেসিং ও আনুষঙ্গিক খরচ বাবদ মোঃ আমীর হামজার নিকট ৪০ হাজার টাকা এবং মোঃ আজিম হোসেনের নিকট ২ লাখ ৩০ হাজার টাকা বকেয়া রয়েছে। বকেয়া টাকার নিরাপত্তা হিসেবে ইসলামী ব্যাংকের দুটি চেক প্রদান করা হলেও পরবর্তীতে টাকা পরিশোধে নানা টালবাহানা করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, পাওনা টাকা চাইতে গেলে গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিকেলে কয়েকজন অভিযুক্ত শরিফুল ইসলামের বাড়িতে এসে তাকে ও তার পরিবারকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। পরে ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তিনি জানতে পারেন, ‘গ্রামের সংবাদ’ নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে তার ও তার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালানো হচ্ছে, যা তার সামাজিক সুনাম ক্ষুণ্ন করছে বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে কোতয়ালী মডেল থানা সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’