কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা পুলিশ হেফাজতে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯

কুষ্টিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে ভোটকেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারের অভিযোগে জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদকে ১২ ঘণ্টার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার কপুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে থেকে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, একজনের মৌখিক অভিযোগের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং আব্দুল মাজেদকে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। তবে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘কেন্দ্রে প্রভাব বিস্তারের বিষয়ে আব্দুল মাজেদের বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে। সেগুলো যাচাই করা হচ্ছে। তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়নি, বরং ভোটগ্রহণের পরিবেশ স্বাভাবিক রাখতে কেন্দ্রের পাশেই ১২ ঘণ্টার জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’

এদিকে যুবদল নেতাকে পুলিশ হেফাজতে নেওয়ার খবর ছড়িয়ে পড়লে ভোটকেন্দ্রের আশপাশে তার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক জড়ো হন। এর আগে ওই এলাকায় একটি সংঘর্ষের ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে যেকোনো ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’