সারাদেশ
গোসাইরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
শরীয়তপুর গোসাইরহাটে ৬০পিস ইয়াবাসহ জানে মো.জাকির দেওয়ান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের হলইপট্টি গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি পেশাদার একজন মাদক ব্যবসায়ী। আটককৃত মো.জাকির দেওয়ান উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের হলইপট্টি গ্রামের মকফর দেওয়ানের ছেলে।
খুলনায় জামায়াতের ধক্কায় গাছের সঙ্গে মাথায় আঘাত পেয়ে বিএনপি নেতার মৃত্যর অভিযোগ
খুলনা সদর উপজেলার আলিয়া মাদরাসা ভোটকেন্দ্রের সামনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের ঘটনায় মহিবুজ্জামান কচি (৫৫) নামে মহানগর বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। তার বাড়ি নগরীর হাজী মহসিন রোডের বাই লেনে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে আলিয়া মাদরাসা একাডেমিক ভবন কেন্দ্রের বাইরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
জামায়াত ৪০ ভোটে জেতায় বিএনপি নেতাকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন কৃষকদল নেতা
কুমিল্লা-৫ নির্বাচনী এলাকার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাচোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি থেকে জামায়াত ৪০ ভোট বেশি পাওয়ায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামানকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছেন কৃষক দল নেতা বেলায়েত হোসেন বিল্লাল। রোববার (১৫ ফেব্রুয়ারি) এ ঘটনায় বেলায়েত হোসেন বিল্লালকে প্রধান আসামি করে কুমিল্লা আদালতে মামলা দায়ের করেছেন গাজী মনিরুজ্জামানের মেয়ে মানসুরা জান্নাত।
রামনগরে মমতা সরদার পরিবারের পাশে মুন্সি নাজমুল, দুই বান টিন প্রদান
টিন প্রদানকালে মুন্সি নাজমুল হোসেন বলেন, “সবার আন্তরিক প্রচেষ্টা ও সৎ ইচ্ছা থাকলে সমাজের অসহায় মানুষের কল্যাণে অনেক কাজ করা সম্ভব। আজ আমরা তারই একটি ছোট উদ্যোগ বাস্তবায়ন করলাম। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”
ফসলি জমি থেকে কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ফসলি জমি থেকে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়ন এর রায়পুর গ্রামের ঘোড়ামারা পোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম ছদ্দিকুর রহমান (৪২)। ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সোনামিয়া বাড়ির মৃত আমিনুল হকের সন্তান। স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ছদ্দিকুর রহমান নিখোঁজ ছিলেন।
গাজীপুরে র্যাবের অভিযানে ১৬৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় র্যাব-১ এর অভিযানে ১৬৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। র্যাব-১ সূত্রে জানা যায়, সোমবার (২ মার্চ) ভোর আনুমানিক ৪টা ৩৫ মিনিটে র্যাব-১, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল সোর্সের গোপন তথ্য ও র্যাব ফোর্সেস সদর দপ্তরের সহায়তায় জানতে পারে যে,
ভোটকেন্দ্রের সামনে নগদ টাকাসহ জামায়াতের ওয়ার্ড সভাপতি আটক
চুয়াডাঙ্গা পৌর এলাকার একটি ভোটকেন্দ্রের সামনে থেকে নগদ টাকাসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রিজিয়া খাতুন প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। আটক শরীফ হাসান (৫৫) চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি বলে জানা গেছে। তার কাছ থেকে ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। নেজারত শাখার ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
কেরানীগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, ১৫ ব্যবসায়ীকে জরিমানা
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকি জোরদার করতে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১৫টি দোকানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নাগেশ্বরীতে শতাধিক দরিদ্র পরিবার পেলো রমজানের খাদ্য সামগ্রী
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার হাসনাবাদ ইউনিয়নের খামার হাসনাবাদ এলাকায় আত-তাকওয়া ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার অর্থায়নে এবং আল-ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালনা ও ব্যবস্থাপনায় এবং জান্নাতি মহিলা উন্নয়ন সমিতির সহযোগিতায় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পটুয়াখালীতে জাল ভোটের চেষ্টা ও গোপন কক্ষে ছবি তোলায় আটক ৩
তিনি জানান, কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তাওহীদ ইসলাম (১৬) ও তার সহযোগী সোহাগ সিকদার (৪৬)কে আটক করা হয়। দায়িত্বরত কর্মকর্তারা তাদের আচরণে সন্দেহ হলে যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পান। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। একই সময়ে কুয়াকাটা পৌর শহরের ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে বেলাল হোসেন (৪৬) নামে আরও একজনকে আটক করা হয়। নির্বাচনী বিধিমালা অনুযায়ী গোপন কক্ষে মোবাইল ফোন ব্যবহার ও ছবি তোলা নিষিদ্ধ।
কুড়িগ্রামে ট্রাক চাপায় সাবেক সেনাসদস্য নিহত, ট্রাকচালক গ্রেফতার
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে লালমনিরহাট থেকে গ্রেফতার করেছে র্যাব-১৩। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৩। জানা গেছে, সোমবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ঘাতক ট্রাক চালক হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি রংপুরের পীরগাছা উপজেলার নুরুজ্জামান মিয়ার ছেলে।
রাতের আঁধারে কৃষকের স্বপ্নভঙ্গ, শ্রীপুরে শসাখেত ধ্বংস
ভুক্তভোগী মোবারক হোসেন উজিলাব গ্রামের ন্যাশনাল পোল্ট্রি সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি জানান, চলতি মৌসুমে ধারদেনা করে প্রায় এক বিঘা জমিতে শসার আবাদ করেন। বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিক খরচ মিলিয়ে তার উল্লেখযোগ্য বিনিয়োগ হয়। সম্প্রতি গাছে ফলন আসতে শুরু করে এবং বাজারে সরবরাহের প্রস্তুতি চলছিল। ঠিক এমন সময় গভীর রাতে কে বা কারা গাছের গোড়া কেটে অধিকাংশ ক্ষেত নষ্ট করে দেয়। এতে তার আনুমানিক প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।