রাতের আঁধারে কৃষকের স্বপ্নভঙ্গ, শ্রীপুরে শসাখেত ধ্বংস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামে রাতের আঁধারে এক কৃষকের প্রায় এক বিঘা জমির অধিকাংশ শসাখেত গোড়া থেকে কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জমিতে গিয়ে এমন ধ্বংসচিত্র দেখে দিশেহারা হয়ে পড়েন কৃষক মোবারক হোসেন।

ভুক্তভোগী মোবারক হোসেন উজিলাব গ্রামের ন্যাশনাল পোল্ট্রি সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি জানান, চলতি মৌসুমে ধারদেনা করে প্রায় এক বিঘা জমিতে শসার আবাদ করেন। বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিক খরচ মিলিয়ে তার উল্লেখযোগ্য বিনিয়োগ হয়। সম্প্রতি গাছে ফলন আসতে শুরু করে এবং বাজারে সরবরাহের প্রস্তুতি চলছিল। ঠিক এমন সময় গভীর রাতে কে বা কারা গাছের গোড়া কেটে অধিকাংশ ক্ষেত নষ্ট করে দেয়। এতে তার আনুমানিক প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

কৃষক মোবারক হোসেন বলেন, “অনেক আশা নিয়ে চাষ করেছিলাম। ফলন শুরু হতেই গাছ কেটে দিল। এখন ঋণের টাকা শোধ করা নিয়ে দুশ্চিন্তায় আছি। যারা এটা করেছে, তারা আমার সর্বনাশ করেছে।”

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় বাসিন্দা শাহজাহান সরকার বলেন, “গাছের গোড়া কেটে পরিকল্পিতভাবে ক্ষতি করা হয়েছে। এটা কোনো সাধারণ দুষ্টুমি নয়। দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করা উচিত।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষেতের পাশেই একটি খেলার মাঠ রয়েছে। মাঠে খেলতে আসা কিছু কিশোরকে ফসলের ক্ষতি না করার জন্য আগে সতর্ক করেছিলেন কৃষক। এ নিয়ে বিরোধ ও হুমকির ঘটনাও ঘটেছিল বলে অভিযোগ রয়েছে। তবে কারা এর সঙ্গে জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী