সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তাওহীদ ইসলাম (১৬) ও তার সহযোগী সোহাগ সিকদার (৪৬)কে আটক করা হয়। দায়িত্বরত কর্মকর্তারা তাদের আচরণে সন্দেহ হলে যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পান। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।
একই সময়ে কুয়াকাটা পৌর শহরের ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে বেলাল হোসেন (৪৬) নামে আরও একজনকে আটক করা হয়। নির্বাচনী বিধিমালা অনুযায়ী গোপন কক্ষে মোবাইল ফোন ব্যবহার ও ছবি তোলা নিষিদ্ধ।
সহকারী রিটার্নিং কর্মকর্তা কাউসার হামিদ বলেন, 'আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিষয়টি দেখবেন। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন।'
নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।