রামনগরে মমতা সরদার পরিবারের পাশে মুন্সি নাজমুল, দুই বান টিন প্রদান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
যশোর সদরের রামনগর ইউনিয়নের শাহাবাটি ৭১ মহল্লায় অসহায় মমতা সরদার পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শাহাবাটি গ্রামের মমতা সরদার পরিবারের বসবাসের সুবিধার্থে দুই বান টিন প্রদান করা হয়। পরিবারটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছিল।

টিন প্রদানকালে মুন্সি নাজমুল হোসেন বলেন, “সবার আন্তরিক প্রচেষ্টা ও সৎ ইচ্ছা থাকলে সমাজের অসহায় মানুষের কল্যাণে অনেক কাজ করা সম্ভব। আজ আমরা তারই একটি ছোট উদ্যোগ বাস্তবায়ন করলাম। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন শামসুর রহমান, এরশাদ হোসেন, আনিসুর রহমান, সাহজুর রহমান, আতিয়ার রহমান, ওলিয়ার রহমান, কারী নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ উদ্যোগের মাধ্যমে সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ