সারাদেশ
টগবীতে নির্বাচনী আলোচনায় ছাত্রদল নেতা মঞ্জু মাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে আলোচনায় রয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মঞ্জু মাল। সম্প্রতি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। জনগণের সমর্থন পেলে তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।
সিরাজগঞ্জে ৬টি সংসদীয় আসনে ৯২৩টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিরাজগঞ্জে ৬টি সংসদীয় আসনে ভোট গ্রহন চলছে। বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সরেজমিনে দেখা যায়, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। তবে সকালে প্রতিটি ভোট কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি খুব কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন নির্বাচন সংশিষ্টরা।
প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজ জেলা যশোরে অনিন্দ্য ইসলাম অমিত
জনগণের ভোটে নির্বাচিত নতুন সরকারের মন্ত্রী সভার সদস্য হয়ে নিজ জেলা যশোরবাসীর শুভেচ্ছা ও ভালো বাসায় সিক্ত হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মন্ত্রী সভার সদস্য হয়ে শুক্রবার তিনি সকালে দুই দিনের সফরে নিজ জেলা যশোরে আসেন। প্রতি মন্ত্রীর যশোরে আসার সংবাদে জেলার সকল শ্রেণির নারী পুরুষ আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন। নিজ ঘরে ফিরে আসা সন্তানকে ফুল দিয়ে বরণ করে যশোরবাসী তাদের সর্বোচ্চ আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা এবং অনুভূতির বহিঃপ্রকাশ ঘটান।
কেরানীগঞ্জে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
ঢাকার কেরানীগঞ্জে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। জানা যায়, কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের ঘাটারচর এলাকায় অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ–এর কেরানীগঞ্জ মডেল থানা শাখার কার্যালয়ের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লবের স্ত্রী সোনিয়া আক্তার পতাকা উত্তোলন করেন।
আদালত ভাঙচুর মামলায় বরিশাল আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার
বরিশাল আদালতে ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আইনজীবী সমিতির কার্যালয় থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে। জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ পাঁচ শীর্ষ আওয়ামী লীগ নেতার জামিনের প্রতিবাদে এজলাসে প্রবেশ করে ভাঙচুরের ঘটনার অভিযোগে এ মামলা করা হয়।
চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর: যুবদলের দুই নেতা বহিষ্কার
বরিশালের বানারীপাড়া উপজেলায় চাঁদা দাবি করে না পেয়ে এক আয়ুর্বেদিক চিকিৎসককে মারধরের ঘটনায় ইউনিয়ন যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় দপ্তরের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা। বহিষ্কৃতরা হলেন: বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাকসুদুর রহমান ডালিম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিক মল্লিক।
চৌগাছায় ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা
যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে গুদামজাত প্রায় ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। একইসঙ্গে একটি ফিলিং স্টেশনসহ তিন ব্যবসায়ীকে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেল ৪টার দিকে যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জামালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু
জামালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয় আরও এক শিশু ছেলে। দুর্ঘটনায় নিহতরা হলেন: বাবা দেলোয়ার মাহমুদ (৫০) ও তার বড় ছেলে ইশতিয়াক আহমেদ (২০)। তাদের বাড়ী পার্শ্ববর্তী শেরপুর জেলার সদর উপজেলার কেন্দুয়ার চর গ্রামে। নিহত দেলোয়ার মাহমুদ জামালপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু, ৬২৩ কেন্দ্রে চলছে ভোট
জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৫টি সংসদীয় আসনের ৬২৩টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন কেন্দ্রে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটেও অংশ নিচ্ছেন। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আনন্দ প্রকাশ করেন অনেকে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা ভোটগ্রহণ চলবে।
স্থানীয়দের কাছে আটক মাদক বিক্রেতা ,পুলিশে সোপর্দ
শরীয়তপুর গোসাইরহাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় জনতা। রোববার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উত্তর হলেই পট্টি গ্রাম এলাকায় ইয়াবা ব্যবসায়ী রায়হান ঢালী (৩০) কে আটক করে গোসাইরহাট থানা পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় জনতা। আটককৃত রায়হান ঢালী উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের উত্তর হলইপট্টির মনা ঢালীর ছেলে। তিনি একজন পেশাদার মাদক বিক্রেতা।
দশমিনায় ১৮ মাস পর খুলল আওয়ামী লীগের কার্যালয়
পটুয়াখালীর দশমিনা উপজেলায় দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর পুনরায় খোলা হয়েছে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টায় উপজেলার সদর ইউনিয়নের নলখোলা বন্দরে অবস্থিত তালাবদ্ধ কার্যালয়টি খুলে দেন দশমিনা উপজেলা যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা। কার্যালয়ের সামনে উপস্থিত নেতারা বিভিন্ন রাজনৈতিক শ্লোগান দিতে থাকেন। শ্লোগানে শেখ হাসিনা ফিরে আসবেন বলেও জানান তারা।
গোসাহরহাটে সাংবাদিকের ওপর হামলা; চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা
শরীয়তপুরের গোসাইরহাটে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন অনলাইন নিউজপোর্টাল ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি নয়ন দাস (২৯)। আহতের ঘটনায় চারজনের নামে মামলা করা হয়েছে। ঘটনার দিন বিকেলে চারজনের নাম উল্লেখ করে এবং আরো ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় লিখিত অভেযোগ দায়ের করেন। এরপরে শনিবার মমালাটি এজাহার ভুক্ত হয়। রোববার (১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ওসি মো.আজিজুল ইসলাম।