কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিরাজগঞ্জে ৬টি সংসদীয় আসনে ভোট গ্রহন চলছে। বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সরেজমিনে দেখা যায়, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। তবে সকালে প্রতিটি ভোট কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি খুব কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন নির্বাচন সংশিষ্টরা।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিরাজগঞ্জে ৬টি সংসদীয় আসনে ভোট গ্রহন চলছে।
বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। তবে সকালে প্রতিটি ভোট কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি খুব কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন নির্বাচন সংশিষ্টরা। এ ভোটকেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।
জেলায় ৬টি সংসদীয় আসনে ৩৯ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন । জেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮জন। জেলায় ৬টি সংসদীয় আসনে ৯২৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১৭৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে।
ভোটের নিরাপত্তায় ১৭জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ হাজার ৩৭৪জন সেনা সদস্য, ৯৬ জন র্যাব সদস্য, ৩৬০ জন বিজিবি সদস্য, ১ হাজার ৯৮৪ জন পুলিশ, ১২ হাজার আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে রিটানিং কর্মকতা আমিনুল ইসলাম জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ম্যাজিস্ট্রেট, নিবার্হী ম্যাজিস্ট্রট, পুলিশ, বিজিবি আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। নির্বাচনের পরিবেশ অনেকটাই ভালো রয়েছে।এখন পর্যন্ত কোথাও কোন সহিংসতা ও অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায় নাই।
সদ্য সংবাদ/শুভ সেখ