জামালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
জামালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয় আরও এক শিশু ছেলে।

দুর্ঘটনায় নিহতরা হলেন: বাবা দেলোয়ার মাহমুদ (৫০) ও তার বড় ছেলে ইশতিয়াক আহমেদ (২০)। তাদের বাড়ী পার্শ্ববর্তী শেরপুর জেলার সদর উপজেলার কেন্দুয়ার চর গ্রামে। নিহত দেলোয়ার মাহমুদ জামালপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে মোটরসাইকেলে করে দুই ছেলে ইশতিয়াক আহমেদ (২০) ও আবরার (৫) কে নিয়ে জামালপুর থেকে শেরপুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন দেলোয়ার মাহমুদ (৫০)। যাওয়ার পথে শহরের ব্রহ্মপুত্র সেতুর সংযোগ সড়কে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা দেলোয়ার মাহমুদ ও বড় ছেলে ইশতিয়াক আহমেদ মারা যায়।

দুর্ঘটনায় গুরুতর আহত ছোট ছেলে আবরারকে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক না করে ছেড়ে দেওয়ার অভিযোগে বিক্ষুব্ধরা পুলিশের উপর হামলা করে। হামলায় দুই জন পুলিশ সুদস্য আহত হয়। এ সময় নিহতের স্বজন ও স্থানীয়রা জামালপুর-শেরপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে।

জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সদ্য সংবাদ/ফারিয়াজ ফাহিম

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট