সারাদেশ

কুড়িগ্রামে শিফট প্রোগ্রামের আওতায় শিফটার যুব ক্যাম্পেইনারদের দুই দিনব্যাপী কো-ক্রিয়েশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

কুড়িগ্রামে শিফট প্রোগ্রামের আওতায় শিফটার যুব ক্যাম্পেইনারদের দুই দিনব্যাপী কো-ক্রিয়েশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

"তোমার কণ্ঠই পারে পরিবর্তন আনতে” এই শ্লোগান নিয়ে কুড়িগ্রামে শিফট প্রোগ্রামের আওতায় যুব ক্যাম্পেইনারদের দুই দিনব্যাপী কো-ক্রিয়েশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা আফাদ এর মিলনায়তনে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি কর্মশালায় জেলার ২০ জন নির্বাচিত যুবক-যুবতী অংশগ্রহণ করেন। এ্যাসোসিয়েশন ফর অলটারনেটিভ ডেভেলপমেন্ট (আফাদ) কর্তৃক বাস্তবায়িত শোওচার প্রকল্পের আওতায় সেভ দ্যা চিলড্রেন পরিচালিত শিফট প্রোগ্রামের অংশ হিসেবে যুব ক্যাম্পেইনারদের জন্য দুই দিনব্যাপী কো- ক্রিয়েশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
বিএনপি কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধারের ৭ দিনেও মামলা না হওয়ায় মানববন্ধন, থানায় ঢুকে হট্টগোল

বিএনপি কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধারের ৭ দিনেও মামলা না হওয়ায় মানববন্ধন, থানায় ঢুকে হট্টগোল

গোসাইরহাটে বিএনপি কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যার অভিযোগে মানববন্ধন করেছে নিহত জয়নুদ্দিন ঢালীর পরিবার ও এলাকাবাসী। শুক্রবার বেলা সাড়ে ১১টায় গোসাইরহাট থানা প্রাঙ্গণে ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা থানার কম্পাউন্ডের ভেতরে ঢুকে পড়লে সেখানে কিছু সময় হট্টগোল সৃষ্টি হয়।

২৫ জুলাই, ২০২৬
সাতক্ষীরায় প্রতিদিন এক ময়দানে সাড়ে ৬ হাজার রোজাদারের গণ-ইফতার

সাতক্ষীরায় প্রতিদিন এক ময়দানে সাড়ে ৬ হাজার রোজাদারের গণ-ইফতার

ঐতিহ্যবাহী এই গণইফতারের আয়োজন করে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন।১৯৩৫ সাল থেকে চলে আসছে এ আয়োজন।ভোর থেকেই শুরু হয় রান্নার প্রস্তুতি। প্রায় ৩০ থেকে ৩৫ জন বাবুর্চি দিনভর ইফতার সামগ্রী প্রস্তুত করেন। ইফতারিতে থাকে ছোলা, সেদ্ধ ডিম, ফিরনি, খেজুর ও বিভিন্ন ফলমূল। ইফতার বিতরণে দায়িত্ব পালন করেন প্রায় ৩০০ স্বেচ্ছাসেবক। মিশনের প্রতিষ্ঠাতা হজরত খানবাহাদুর আহছানউল্লা (রহ.) মিশন প্রতিষ্ঠার পর থেকেই এ ইফতারের সূচনা করেন।

২৫ জুলাই, ২০২৬
শরীয়তপুরে মাদ্রাসা ঘরে অগ্নিকাণ্ড

শরীয়তপুরে মাদ্রাসা ঘরে অগ্নিকাণ্ড

শরীয়তপুরে গোসাইরহাটে একটি পরিত্যক্ত মাদ্রাসার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর ১২টার দিকে উপজেলার আলাওলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ড. হায়দার আলী মুন্সির কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ঘরটি আগে মারকাতুজ তাকওয়া মহিলা মাদ্রাসার কার্যক্রমে ব্যবহার করা হলেও বর্তমানে তা পরিত্যক্ত অবস্থায় ছিল। বিষয়টি নিশ্চিত গোসাইরহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ ফারুক আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

২৫ জুলাই, ২০২৬
টেকনাফে পাচারের উদ্দেশ্যে আটক রাখা নারী-শিশুসহ ১৫ জন উদ্ধার

টেকনাফে পাচারের উদ্দেশ্যে আটক রাখা নারী-শিশুসহ ১৫ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে একটি গুদামঘর থেকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটক রাখা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

২৫ জুলাই, ২০২৬
বগুড়ায় নির্বাচনী বুথ ভাঙচুর, জামায়াত নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

বগুড়ায় নির্বাচনী বুথ ভাঙচুর, জামায়াত নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

বগুড়া-৬ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে জামায়াতে ইসলামীর নির্বাচনী বুথ ভাঙচুর ও দলটির এক নেতাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। জামায়াতে ইসলামীর অভিযোগ, দুর্বৃত্তরা তাদের নির্বাচনী বুথে হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর ও ভোটার তালিকা পুড়িয়ে দেয়। এ সময় দলটির অন্তত তিন নেতাকর্মীকে মারধর করা হয়। ঘটনার পর থেকেই শেখেরকোলা ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমান নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে দলটি।

২৫ জুলাই, ২০২৬
চাহিদামতো চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর ডাব নিয়ে গেলেন সাবেক ছাত্রদল নেতা

চাহিদামতো চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর ডাব নিয়ে গেলেন সাবেক ছাত্রদল নেতা

চাহিদামতো চাঁদা না পেয়ে ফুটপাতের দুই ডাব বিক্রেতার ডাব ও ভ্যান নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু–এর বিরুদ্ধে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রদল–এর সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি প্রকাশ্যে এলে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সাভারের রেডিও কলোনি এলাকায় ঘটনাটি ঘটে।

২৫ জুলাই, ২০২৬
২ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা

২ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা

বাগেরহাটের মোরেলগঞ্জ–এ দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি মাদ্রাসা ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ঠিকাদার এস এম বদিউজ্জামান মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

২৫ জুলাই, ২০২৬
গলায় দলীয় কার্ড ঝুলিয়ে ভোটকক্ষে ধানের শীষের 'ভুয়া' পোলিং এজেন্ট

গলায় দলীয় কার্ড ঝুলিয়ে ভোটকক্ষে ধানের শীষের 'ভুয়া' পোলিং এজেন্ট

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে ধানের শীষ প্রতীকের ভুয়া পোলিং এজেন্ট হিসেবে ভোটকক্ষে অবস্থানের অভিযোগ উঠেছে। এ সময় তাকে গলায় প্রতীকের দুটি কার্ড ঝুলিয়ে থাকতে দেখা যায়। ঘটনাটি ঘটে নারায়ণগঞ্জ-৩ আসনের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের দলরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৬ নম্বর ভোটকেন্দ্রে। অভিযুক্ত ব্যক্তির নাম ফখরুল। তবে প্রিজাইডিং কর্মকর্তা জানিয়েছেন, তিনি ওই ব্যক্তিকে চিনতেন না।

২৫ জুলাই, ২০২৬
বিএনপিকে ভোট না দেওয়ায় স্ত্রীকে মৌখিক তালাক, পরে অনুতপ্ত স্বামী

বিএনপিকে ভোট না দেওয়ায় স্ত্রীকে মৌখিক তালাক, পরে অনুতপ্ত স্বামী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বামীর কথামতো ভোট না দেওয়ায় এক নারীকে (৫০) মৌখিকভাবে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন শুক্রবার এ ঘটনা ঘটে। রোববার (১৫ ফেব্রুয়ারি) ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, ওই নারী অভিযোগ করে বলেন, তিনি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ায় তার স্বামী তাকে তালাক দিয়েছেন। তিনি এর বিচার দাবি করে বলেন, তিনি স্বাধীনভাবে চলাফেরা ও বসবাসের অধিকার চান।

২৫ জুলাই, ২০২৬
ওমরাহ পালন করতে গিয়ে লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ নিহত ৫

ওমরাহ পালন করতে গিয়ে লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ নিহত ৫

সৌদি আরবে ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত প্রায় ৩টার দিকে আবহা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন: রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের পাঁচরুখি গ্রামের মিজানুর রহমান (৪২), তার স্ত্রী মেহের আফরোজ সুমী (৩০) ও তাদের দুই কন্যা মোহনা (১৩) এবং দেড় বছর বয়সী শিশু সুবাহ এবং গাড়িচালক হোসেন মোহাম্মদ জিলানী (বাবর) (৩০)।

২৫ জুলাই, ২০২৬
এবার ফরিদপুর জেলা আ.লীগ কার্যালয়ে দেখা গেল জাতীয় পতাকা

এবার ফরিদপুর জেলা আ.লীগ কার্যালয়ে দেখা গেল জাতীয় পতাকা

পতাকা উত্তোলনের সময় সেখানে উপস্থিত ছিলেন ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেবাশীষ নয়ন, জেলা যুবলীগের সদস্য মাহফুজ আহমেদ হিমেল এবং সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি মো. কাউসার আকন্দ। এ ছাড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ সহ জেলা ও শহর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সেখানে ছিলেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০