বিএনপিকে ভোট না দেওয়ায় স্ত্রীকে মৌখিক তালাক, পরে অনুতপ্ত স্বামী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বামীর কথামতো ভোট না দেওয়ায় এক নারীকে (৫০) মৌখিকভাবে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন শুক্রবার এ ঘটনা ঘটে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, ওই নারী অভিযোগ করে বলেন, তিনি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ায় তার স্বামী তাকে তালাক দিয়েছেন। তিনি এর বিচার দাবি করে বলেন, তিনি স্বাধীনভাবে চলাফেরা ও বসবাসের অধিকার চান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর ওই নারী এক স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এলাকাবাসীর দাবি, তার স্বামী বিএনপির সমর্থক।

একই ভিডিওতে স্বামীকে বলতে শোনা যায়, তিনি ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থক এবং শুক্রবার সকালে প্রতিপক্ষের সমর্থকদের উচ্ছ্বাস সহ্য করতে না পেরে ক্ষোভের বশবর্তী হয়ে তালাকের কথা বলেন। পরে নিজের ভুল স্বীকার করে অনুতাপ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, 'রাগের মাথায় তিনি অন্যায় করেছেন এবং বিষয়টি নিয়ে এখন অনুতপ্ত।'

স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য তিনি চেষ্টা করছেন বলেও জানান।

এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’