সাতক্ষীরায় প্রতিদিন এক ময়দানে সাড়ে ৬ হাজার রোজাদারের গণ-ইফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ঐতিহ্যবাহী এই গণইফতারের আয়োজন করে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন।১৯৩৫ সাল থেকে চলে আসছে এ আয়োজন।ভোর থেকেই শুরু হয় রান্নার প্রস্তুতি। প্রায় ৩০ থেকে ৩৫ জন বাবুর্চি দিনভর ইফতার সামগ্রী প্রস্তুত করেন।

ইফতারিতে থাকে ছোলা, সেদ্ধ ডিম, ফিরনি, খেজুর ও বিভিন্ন ফলমূল। ইফতার বিতরণে দায়িত্ব পালন করেন প্রায় ৩০০ স্বেচ্ছাসেবক।

মিশনের প্রতিষ্ঠাতা হজরত খানবাহাদুর আহছানউল্লা (রহ.) মিশন প্রতিষ্ঠার পর থেকেই এ ইফতারের সূচনা করেন।

১৯৫০ সাল থেকে এটি বৃহৎ পরিসরে আয়োজন করা শুরু হয়।সময় গড়ালেও মূল লক্ষ্য অপরিবর্তিত—মানুষকে ভেদাভেদ ভুলে এক কাতারে আনা।

মাগরিবের আগে সারিবদ্ধভাবে বসে পড়েন হাজারো রোজাদার।ধনী-গরিব ভেদাভেদ নেই—একই কাতারে বসে ইফতার করেন সবাই।

মিশনের সহকারী সম্পাদক আবুল ফজল জানান, দেশ-বিদেশের ভক্ত ও শুভানুধ্যায়ীদের আর্থিক সহযোগিতায় পুরো আয়োজন সম্পন্ন হয়।

প্রতিদিন ইফতারের আগে ও পরে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।রমজানজুড়ে প্রতিদিনই চলবে এই গণইফতার।

সদ্য সংবাদ/মো. ফয়জুর রহমান

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ