বিএনপি কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধারের ৭ দিনেও মামলা না হওয়ায় মানববন্ধন, থানায় ঢুকে হট্টগোল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
গোসাইরহাটে বিএনপি কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যার অভিযোগে মানববন্ধন করেছে নিহত জয়নুদ্দিন ঢালীর পরিবার ও এলাকাবাসী। শুক্রবার বেলা সাড়ে ১১টায় গোসাইরহাট থানা প্রাঙ্গণে ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা থানার কম্পাউন্ডের ভেতরে ঢুকে পড়লে সেখানে কিছু সময় হট্টগোল সৃষ্টি হয়।

জানা গেছে, গত রোববার জয়নুদ্দিন ঢালী নিখোঁজ হন। পরদিন সোমবার বিকেল ৪টার দিকে গোসাইরহাট ইউনিয়নের খাটরা গ্রাম এলাকায় একটি আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত জয়নুদ্দিন ঢালীর পরিবার ও স্থানীয় ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন গোসাইরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মো. রিপন চৌধুরী, মো. খলিল ভূঁইয়া, মো. রতন ঢালী, মো. সোহাগ ঢালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।

নিহত জয়নুদ্দিন ঢালীর স্ত্রী শাহিনা বলেন, “জয়নুদ্দিন ঢালীকে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে, তাদের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।”

এ সময় এলাকাবাসীরা বলেন, ভুক্তভোগী পরিবার যেন ন্যায়বিচার পায়, তা প্রশাসনকে দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে।

স্থানীয়রা ব্যানারসহ গোসাইরহাট থানার সামনে মানববন্ধন করেন। মানববন্ধনটি নিহত জয়নুদ্দিন ঢালীর বাড়ি থেকে পট্রি ব্রিজ হয়ে থানায় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয়।

এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, “নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারকে আজ রাতে থানায় আসতে বলা হয়েছে। তারা মামলা করলে আমরা তা গ্রহণ করব।”

এ বিষয়ে শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মো. শামসুল আরেফীন বলেন, “হত্যাকাণ্ড হলে অবশ্যই মামলা নেওয়া হবে। এটি হত্যা নাকি আত্মহত্যা—সে বিষয়ে আমরা কিছু সময় নিয়েছিলাম। তবে আজকের মধ্যেই মামলা গ্রহণ করা হবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ