সারাদেশ
জামালপুরে মানুষের ভারে ব্রিজ ভেঙে নদীতে: ৫ শিশু-কিশোরের মরদেহ উদ্ধার
জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। থানার সামনে একটি ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে গেলে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২) ও ছেলে আব্দুল মোতালেব (৬), ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে রিফাত (১৬) ও মেয়ে মায়ামনি (১০) এবং গামারিয়া এলাকার আবির (১৬)।
চান্দিনায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নিলেন এসিল্যান্ড
কুমিল্লার চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই সাংবাদিককে আটক, মোবাইল ফোন জব্দ এবং হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভিযোগ উঠেছে সহকারী কমিশনার ফয়সাল আল নূরের বিরুদ্ধে। বুধবার (১ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। ঘটনার পর সন্ধ্যায় এক সাংবাদিকের হাতে হাতকড়া পরানো অবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এতে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাইয়ের চেষ্টা, যুবদল নেতা গ্রেপ্তার
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। পরীক্ষা চলাকালে একদল ব্যক্তি হঠাৎ করে কেন্দ্রে প্রবেশ করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করে। অভিযোগ রয়েছে, তারা জোরপূর্বক পরীক্ষার খাতা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে পরীক্ষাকেন্দ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিয়োগ কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়।
ঈদের দিন সদ্য হাঁটা শেখা সন্তানকে হারালেন বাবা-মা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু মমিন সদ্য হাঁটা শিখেছে। সে কৌতূহলবশত আশপাশে চলাফেরা করতো। ঘটনার সময় শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এসময় তার বাবা দেলোয়ার হোসেন ঈদের নামাজের জন্য বাইরে যান। মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর শিশুটিকে পাশে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির সামনের পুকুরে শিশুটিকে মৃত অবস্থায় ভাসতে দেখেন স্বজনরা।
সন্তান ফেলে নিখোঁজ মা ফিরলেন ঘরে
বুধবার (৮ এপ্রিল) সকালে চরম অভাব-অনটনের মধ্যে থাকা মুক্তা বেগম তার তিন সন্তান—আরজিনি (৬), আছিয়া (৩) ও সাত মাস বয়সী খাদিজাকে নিয়ে চণ্ডিপুর ইউনিয়ন পরিষদে আসেন। পরে পরিষদের দোতলার বারান্দায় শিশুদের রেখে তিনি নিখোঁজ হয়ে যান। শিশুদের কান্নাকাটি দেখে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে খোঁজাখুঁজি শুরু করে। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। জেলা প্রশাসক আবু সাঈদের নির্দেশে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান তাৎক্ষণিক ব্যবস্থা নেন।
ইউনিয়ন পরিষদের গাছ কেটে বাড়িতে নিয়ে গেলেন যুবলীগ কর্মী
পিরোজপুরের জিয়ানগর উপজেলা-এর বালিপাড়া ইউনিয়নের একটি ইউনিয়ন পরিষদের রোপণ করা দুটি মেহগনি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রাম-এ এই ঘটনা ঘটে। অভিযুক্ত মাসুম হাওলাদার ছগির বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য বলে জানা গেছে।
ঈদের দিনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই দফা সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দক্ষিণ কোরিয়ার একটি গাড়ির যন্ত্রাংশ উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু শ্রমিক আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। শনিবার (২১ মার্চ) দেশটির কর্তৃপক্ষ জানায়, আগুনে ক্ষতিগ্রস্ত কারখানার ধ্বংসস্তূপে নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মধ্যাঞ্চলীয় শহর ডেজনে অবস্থিত কারখানাটিতে ধসের আশঙ্কা থাকায় শুরুতে দমকল কর্মীরা ভেতরে প্রবেশ করতে পারেননি।
‘আগের জেলা প্রশাসক সাহেবকে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের’
আগের জেলা প্রশাসক সাহেবকে আমরা ইচ্ছা করে বদলি করে দিয়েছি। কারণ, গভমেন্ট (সরকার) আমাদের তো। আমি একজন সিনিয়র লোক, ৭৩ বছর বয়স। উনি (জেলা প্রশাসক) এ রকম কাজ করবেন বুঝতে পারিনি। বুঝতে পারলে আমরা আগেই ব্যবস্থা নিতাম', বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপির পরাজিত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ (রুমী)।
মিরসরাইয়ে মার্কেট দখল ও ব্যবসায়ীকে হত্যার হুমকির অভিযোগ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছরা বাজারে বিটুমিন ব্যবসায়ী কাজী মোহাম্মদ রেজাউল করিমকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন ও তার ছেলে সানজিদ আফফানের বিরুদ্ধে। শুক্রবার (২৭ মার্চ) সকালে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন বিটুমিন ব্যবসায়ী কাজী মোহাম্মদ রেজাউল করিম।
আখাউড়া সীমান্তে প্রায় কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আখাউড়া বিওপি’র দায়িত্বরত সীমান্ত পিলার-২০২৫/৫-এস শূন্য (০) হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাউতলা নামক গ্রামে বিশেষ অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় মাঠের পাশে খোলা জায়গায় পরিত্যক্ত অবস্থায় চোরাচালানের ৯৫৩ পিস ভারতীয় উন্নতমানে অবৈধ শাড়ী জব্দ করে তারা। যার সিজার মূল্য আনুমানিক ৮১,০০,৫০০/- (একাশি লক্ষ পাঁচশত) টাকা। পরে এসব শাড়ি আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করা হয়।
আখাউড়ায় ৩৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা ১ নারী
নিজের ছেলেকে বিদেশ পাঠানোর জন্য সহযোগিতার কথা বলে নারীদের কাছে টাকা চান। আকুতি মিনতি করেন। বলেন টাকা না থাকলে এনজিও থেকে ঋণ নেন। আমি ঋণ শোধ করবো। তার কথায় সরলমনা নারীদের মন দরদে মন ভরে উঠে। ঋণ তুলে তার হাতে টাকা তুলে দেন। জানা গেছে, গত ২ বছর ধরে গোপনে একেক সময় একেকজনের কাছ থেকে একই কথা বলে টাকা নেন। কিছু কিছু কিস্তি পরিশোধও করেন। এভাবে অন্তত ৩০ জন নারীর কাছ থেকে ৩০-৩৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে গত সোমবার থেকে স্বামীকে নিয়ে লাপাত্তা তিনি।
খুঁজে পাচ্ছে না পুলিশ, অথচ ‘সন্ত্রাসী’ সাজ্জাদের দুই সহযোগী আদালতে গিয়ে পেলেন জামিন
চট্টগ্রামে পুলিশের খোঁজে থাকা আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের দুই ঘনিষ্ঠ সহযোগী মোবারক হোসেন ওরফে ইমন এবং বোরহান উদ্দিন উচ্চ আদালতে হাজির হয়ে জামিন নেওয়ার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। যাদের গ্রেপ্তারে নগর পুলিশ তৎপর, তারাই আদালতে উপস্থিত হয়ে নির্বিঘ্নে জামিন পাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।