মিরসরাইয়ে মার্কেট দখল ও ব্যবসায়ীকে হত্যার হুমকির অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছরা বাজারে বিটুমিন ব্যবসায়ী কাজী মোহাম্মদ রেজাউল করিমকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন ও তার ছেলে সানজিদ আফফানের বিরুদ্ধে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন বিটুমিন ব্যবসায়ী কাজী মোহাম্মদ রেজাউল করিম।

ব্যবসায়ী কাজী মোহাম্মদ রেজাউল করিম অভিযোগ করে বলেন, 'গত ২১ মার্চ সকালে মিঠাছরা বাজারে আমাদের মালিকানাধীন আলহাজ¦ কাজী নূর মোহাম্মদ মার্কেট জোর পূর্বক দখল করার চেষ্টা করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনের ছেলে মো. সানজিদ আফফান। তার সাথে দুইজন স্বসস্ত্র আনসার সদস্য ছিলো। ২০২২ সালে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন আমাদের এই মার্কেটটি জোর করে দখলের চেষ্টা করে এবং আমার বড় ভাইকে সন্ত্রাসী হামলা করে মারা গেছে ভেবে ফেলে রেখে যায়। এই ঘটনায় তখন আমরা আদালতে একটি মামলা দায়ের করি।'

তিনি আরও বলেন, 'জসিম উদ্দিনের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে সে পলাতক। জসিমের ছেলে সানজিদ আফফান একটি বেসরকারি টিভি চ্যানেলের পরিচালক। ঈদের দিন সে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। সন্ত্রাসী কার্যক্রম দামা-চাপা দিতে একুশে টিভিতে আমার সম্মানহানি করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করেছে।'

এই বিষয়ে সানজিদ আফফান বলেন, 'রেজাউল করিমের অভিযোগ মিথ্যা ও বানোয়াট। ওইদিন মূলত মিঠাছরা বাজারে আমাদের মার্কেট দেখভাল করতে গিয়ছিলাম। সবার সাথে কথা-বার্তা শেষ করে আসার সময় রেজাউল করিম আমাকে গালিগালাজ করে ও হুমকি দেয়।'

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, 'মিঠাছরার বাজারে মার্কেটের মালিকানা নিয়ে সামান্য ঝামেলা হয়েছে শুনেছি। তবে থানায় লিখিত কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার