আখাউড়ায় ৩৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা ১ নারী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানুষের কাছ থেকে ৩০-৩৫ লক্ষ টাকা নিয়ে জিয়াসমিন নামে এক নারী পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিজের ছেলেকে বিদেশ পাঠানোর জন্য সহযোগিতার কথা বলে নারীদের কাছে টাকা চান। আকুতি মিনতি করেন। বলেন টাকা না থাকলে এনজিও থেকে ঋণ নেন। আমি ঋণ শোধ করবো। তার কথায় সরলমনা নারীদের মন দরদে মন ভরে উঠে। ঋণ তুলে তার হাতে টাকা তুলে দেন।

জানা গেছে, গত ২ বছর ধরে গোপনে একেক সময় একেকজনের কাছ থেকে একই কথা বলে টাকা নেন। কিছু কিছু কিস্তি পরিশোধও করেন। এভাবে অন্তত ৩০ জন নারীর কাছ থেকে ৩০-৩৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে গত সোমবার থেকে স্বামীকে নিয়ে লাপাত্তা তিনি।

এদিকে, ঋণের বোঝা চাপিয়ে দিয়ে পালিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এনজিও থেকে ঋণ গ্রহীতারা। উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামে এ প্রতারণার ঘটনা ঘটে। এতে দুশ্চিন্তায় ও আর্থিক সংকটে পড়েছেন ভুক্তভোগীরা। অভিযুক্ত নারী হলেন নূরপুর গ্রামের আইয়ুব মিয়ার স্ত্রী জিয়াসমিন বেগম।

ভুক্তভোগী নারীরা অভিযোগ করে, গত প্রায় দুই বছর ধরে ওই নারী গ্রামের দরিদ্র ও স্বল্পশিক্ষিত নারীদের কাছে নিজের ছেলেকে বিদেশে পাঠানোর জন্য টাকা কর্জ চান। তিনি তাদেরকে বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ তুলে টাকা দিতে বলেন এবং আশ্বাস দেন যে, ঋণের কিস্তি তাদের দিতে হবে না তিনি নিজেই সব ঋণ পরিশোধ করে দিবেন। এভাবে অন্তত ৩০ জন নারীকে দিয়ে ঋণ তুলে প্রায় ৩০/৩৫ লক্ষ টাকা হাতিয়ে নেন।

গত রোববার গভীর রাতে জিয়াসমিন স্বামীকে নিয়ে গোপনে এলাকা ত্যাগ করেন। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। এদিকে, ঋণ নেওয়া নারীদের বাড়িতে এনজিও সংস্থার প্রতিনিধিরা নিয়মিত কিস্তির টাকা আদায়ের জন্য চাপ দিচ্ছেন।

প্রতারণার শিকার আঞ্জুয়ারা বেগম বলেন, 'গত ৫ মাস আগে জিয়াসমিন বেগম ছেলেকে বিদেশ পাঠানোর জন্য আমার কাছে টাকা চায়। আমি এনজিও থেকে ঋণ তুলে টাকা দিতে বলে। আমি কয়েক ধাপে তাকে ১ লক্ষ ৮০ হাজার টাকা ঋণ তুলে দেই। এখন সে পালিয়ে গেছে। আমি এই ঋণ কিভাবে পরিশোধ করবো।'

প্রতারণার শিকার মোশারফ হোসেন বলেন, 'আমার স্ত্রীকে দিয়ে এনজিও থেকে ১ লক্ষ টাকা ঋণ তুলে নিয়েছে। কয়েকটি কিস্তি পরিশোধ করে এখন সে পালিয়ে গেছে। এনজিওর লোকরা টাকার জন্য আমার বাড়িতে এসে বসে থাকে। আমি এই ঋণ কিভাবে শোধ করবো সেই টেনশনে ঘুম হয় না।'

রোকেয়া বেগম নামের আরও এক নারী অভিযোগ করে বলেন, 'আমি নগদ ৫০ হাজার টাকা দিয়েছি। কিস্তি তুলে দিয়েছি ১ লক্ষ ৫০ হাজার টাকা।'

এ ব্যপারে জিয়াসমিন বেগমের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার