চান্দিনায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নিলেন এসিল্যান্ড

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
কুমিল্লার চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই সাংবাদিককে আটক, মোবাইল ফোন জব্দ এবং হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভিযোগ উঠেছে সহকারী কমিশনার ফয়সাল আল নূরের বিরুদ্ধে। বুধবার (১ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে।

ঘটনার পর সন্ধ্যায় এক সাংবাদিকের হাতে হাতকড়া পরানো অবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এতে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন দৈনিক মানবজমিনের দেবিদ্বার উপজেলা প্রতিনিধি রাসেল সরকার এবং ফেস দ্য পিপল ও কুমিল্লার স্থানীয় পত্রিকা আমার শহরের দেবিদ্বার প্রতিনিধি আব্দুল আলিম।

আব্দুল আলিম জানান, তার খালাতো বোনের নামজারি নিয়ে প্রায় এক বছর ধরে সহকারী কমিশনার ফয়সাল আল নূর ঘোরাচ্ছেন। বুধবার নামজারির শুনানির দিন থাকায় খালাতো বোনের অনুরোধে সহকর্মী রাসেল সরকারকে নিয়ে তিনি চান্দিনায় যান। দুপুর পৌনে ২টার দিকে তারা শুনানি হবে কি না জানতে চাইলে সহকারী কমিশনার উত্তেজিত হয়ে খারাপ আচরণ করেন বলে অভিযোগ করেন তিনি।

আব্দুল আলিমের দাবি, তিনি মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে সহকারী কমিশনার ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে পুলিশ ডেকে তাদের হাতকড়া পরিয়ে থানায় পাঠানো হয়। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, থানায় নেওয়ার পর তাদের মোবাইল ফোন থেকে ছবি ও ভিডিও মুছে ফেলা হয় এবং বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি না করার শর্তে মুচলেকা নেওয়া হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে সহকারী কমিশনার ফয়সাল আল নূর বলেন, তিনি ওয়াশরুমে যাওয়ার সময় দেখেন একজন তার কক্ষে ঢুকে ভিডিও করছেন। নিষেধ করার পরও ভিডিও করা অব্যাহত থাকায় মোবাইল ফোন নিতে গেলে তর্কের সৃষ্টি হয়। পরে তাকে হাতকড়া পরানোর পর তিনি সাংবাদিক পরিচয় দেন। থানায় স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে তাদের ছেড়ে দেওয়া হয় এবং সাদাকাগজে মুচলেকা নেওয়া হয় বলে জানান তিনি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করেছে, এ ঘটনায় পুলিশের কোনো ভূমিকা নেই।

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, বিষয়টি তার নজরে এসেছে এবং খোঁজ নিয়ে দেখা হচ্ছে। অভিযোগ সত্য হলে সহকারী কমিশনার ফয়সাল আল নূরকে সতর্ক করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান