ফসলি জমি থেকে কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ফসলি জমি থেকে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়ন এর রায়পুর গ্রামের ঘোড়ামারা পোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম ছদ্দিকুর রহমান (৪২)। ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সোনামিয়া বাড়ির মৃত আমিনুল হকের সন্তান।

স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ছদ্দিকুর রহমান নিখোঁজ ছিলেন। পরিবারে স্ত্রী-সন্তান না থাকায় বিষয়টি গুরুত্ব দিয়ে খোঁজ নেওয়া হয়নি। বুধবার সকালে অন্যান্য কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে তাকে পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে পুলিশকে অবহিত করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের ভাইয়ের স্ত্রী ফাতেমা আক্তার অভিযোগ করে বলেন, 'গত ২৩ ফেব্রুয়ারি প্রতিবেশী রিপন ও মাঈনউদ্দিনের সঙ্গে পারিবারিক বিরোধের জেরে আমার বাসুরকে মারধর করা হয়। বিষয়টি স্থানীয়ভাবে জানানো হলে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে বলা হয়। আজ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কথা ছিল। কিন্তু গতকাল ইফতারের পর থেকে তাকে আর পাওয়া যায়নি। সকালে শুনি তার লাশ জমিতে পড়ে আছে।'

স্বজনদের দাবি, পূর্বের বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, 'ঠাকুরদিঘী এলাকায় এক কৃষকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।'

সদ্য সংবাদ/সাখাওয়াত সাকিব

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ