সারাদেশ

চট্টগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৮, এলাকায় উত্তেজনা

চট্টগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৮, এলাকায় উত্তেজনা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ফাজিলখাঁর হাট এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজন বিএনপি ও তার অঙ্গসংগঠনের এবং বাকি চারজন জামায়াত ও ছাত্রশিবিরের রাজনীতিতে যুক্ত। আহতরা হলেন শাহেদুল আলম, মো. ইমন, মো. মনজুর, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ এনাম, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ সালাহউদ্দিন ও মোহাম্মদ আবির।

২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে পুরোনো বইয়ের বিনিময়ে নতুন বই উৎসব

কুড়িগ্রামে পুরোনো বইয়ের বিনিময়ে নতুন বই উৎসব

কুড়িগ্রামে দুই দিনব্যাপী অমর একুশে ‘বই বিনিময়’ উৎসব শুরু হয়েছে। উৎসবে পুরোনো বইয়ের বিনিময়ে নতুন বই পাওয়া যাচ্ছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুড়িগ্রাম কলেজ মোড় বিজয় স্তম্ভের সামনে এ উৎসবের আয়োজন করা হয়। বই বিনিময় উৎসবের উদ্ধোধন করেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শফিকুর রহমান। এর আগে বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশন ও বৃক্ষরোপণের মাধ্যমে উৎসব শুরু হয়।

২৫ জুলাই, ২০২৬
শহীদ মিনারে ফুল দিতে গিয়ে ৬ আ. লীগ কর্মী গ্রেপ্তার

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে ৬ আ. লীগ কর্মী গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ৬ জন আওয়ামী লীগ সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে শহীদ মিনার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে শনিবার দুপুরে তারা নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহেল (৪৫), সিরাজুল হক মঞ্জু (৩৫), শরিয়ত উল্যাহ মিলন (৪৫), মো. হুমায়ুন কবির (৪০), মো. শেখ ফরিদ (৪০) ও জাহাঙ্গীর আলম (৪৫)।

২৫ জুলাই, ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষায় স্কাইল্যাব ক্যাডেট অ্যাকাডেমির অভাবনীয় সাফল্য

জুনিয়র বৃত্তি পরীক্ষায় স্কাইল্যাব ক্যাডেট অ্যাকাডেমির অভাবনীয় সাফল্য

জুনিয়র বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে স্কাইল্যাব ক্যাডেট অ্যাকাডেমি। চলতি বছরের ফলাফলে মাদারগঞ্জ উপজেলায় ট্যালেন্টপুলে মোট বৃত্তিপ্রাপ্ত ১৯ জন শিক্ষার্থীর মধ্যে ৬ জনই এই প্রতিষ্ঠানের। এছাড়া জেনারেল গ্রেডে পেয়েছে আরও ৫ জন। সব মিলিয়ে ২২ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন বৃত্তি অর্জন করে শতকরা ৫০ শতাংশ সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মনবাড়িয়া-২ আসনে ৩৩ কেন্দ্রে রুমিন ফারহানা এগিয়ে

ব্রাহ্মনবাড়িয়া-২ আসনে ৩৩ কেন্দ্রে রুমিন ফারহানা এগিয়ে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ৩৩টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে এগিয়ে রয়েছেন হাঁস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। এ আসনটি সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক এলাকা নিয়ে গঠিত।

২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

কুষ্টিয়ার বাইপাস সড়কে সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নিহতরা হলেন: খাজানগর এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনা খাতুনের মেয়ের জামাই ও সিএনজিচালক জাকারিয়া সরকার (৪০), আব্দুল মালেকের ছেলে আশরাফুল (২৮) এবং তার স্ত্রী শিরিনা খাতুন (২০)।

২৫ জুলাই, ২০২৬
‘বিজয়ী’ ভিপি নুরকে অভিনন্দন জানিয়ে মামুনের পোস্ট

‘বিজয়ী’ ভিপি নুরকে অভিনন্দন জানিয়ে মামুনের পোস্ট

পটুয়াখালী-৩ আসনে ধানের শীষ সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এগিয়ে রয়েছেন। এ আসনে তার সাফল্যে অভিনন্দন জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসান মামুন নুরুল হক নুরকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘অভিনন্দন-ভিপি নুরুল হক নুর। নবনির্বাচিত সংসদ সদস্য, পটুয়াখালী-৩।’

২৫ জুলাই, ২০২৬
বাউফলে বিজয়ের পথে ড. মাসুদের দাঁড়িপাল্লা

বাউফলে বিজয়ের পথে ড. মাসুদের দাঁড়িপাল্লা

পটুয়াখালী-২ (বাউফল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পথে রয়েছেন ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী ও জামায়াত মনোনীত ড. শফিকুল ইসলাম মাসুদ। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে ভোট গণনা চলছে। ইতোমধ্যে ২০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এসব ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে ড. মাসুদের এগিয়ে থাকার চিত্র স্পষ্ট হওয়ায় তাকেবিজয়ী হিসেবে দেখছেন সাধারণ ভোটার ও বিশ্লেষকেরা।

২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় ২ ক্লিনিককে অর্থ দন্ড প্রদান

আখাউড়ায় ২ ক্লিনিককে অর্থ দন্ড প্রদান

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করায় দুই ক্লিনিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদের নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। আদালত সূত্রে জানা যায়,আখাউড়া পৌরসভার রাধানগর মোড় সেবা মেডিকেল সেন্টার ১০ হাজার টাকা ও ডক্টর'স মেডিকেয়ার সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সর্তক করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
নবীনগরে গুলির ঘটনায় অবশেষে ৩১ জনের বিরুদ্ধে মামলা

নবীনগরে গুলির ঘটনায় অবশেষে ৩১ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চরলাপাং গ্রামে বালু সন্ত্রাসীদের গুলিতে ১০ জন গ্রামবাসী আহত হওয়ার ঘটনার চার দিন পর অবশেষে ৩১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ প্রশাসন। এর মধ্যেই গ্রামে আবারও সশস্ত্র মহড়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) চরলাপাং গ্রামের বাসিন্দা নাজির মিয়া (৬০) বাদী হয়ে নবীনগর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
যশোরে ব্যবসায়ী অপহরণ; কোটি টাকা মুক্তিপণ দাবি

যশোরে ব্যবসায়ী অপহরণ; কোটি টাকা মুক্তিপণ দাবি

যশোরে এক ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৪৮) কে অপহরণ করে মুক্তিপণ হিসেবে এক কোটি টাকা দাবি করেছে অপহরণকারীরা। সোমবার (২ মার্চ) রাত পৌনে ১০ টার সময় তাকে অপহরণ করা হয়। অপহৃত জাহাঙ্গীর শৈলকুপার সাতগাছী গ্রামের প্রয়াত শিক্ষক লুৎফর রহমানের ছেলে। এ ব্যাপারে জাহাঙ্গীর আলমের স্ত্রী রেশমা খাতুন যশোর কোতোয়ালি থানায় (৩ মার্চ) একটি অভিযোগ দায়ের করেছেন।

২৫ জুলাই, ২০২৬
যশোরের অভয়নগরে অস্ত্রসহ, বাঘারপাড়ায় বিএনপি কার্যালয়ের সামনে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

যশোরের অভয়নগরে অস্ত্রসহ, বাঘারপাড়ায় বিএনপি কার্যালয়ের সামনে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

যশোরের দুই উপজেলায় পৃথক ঘটনায় দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ এবং বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, যশোরের অভয়নগর থানা এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বুধবার রাত সাড়ে আটটার দিকে মেহেদী হাসান (২৪) নামে এক যুবককে দেশীয় তৈরি অস্ত্রসহ আটক করেন স্থানীয় লোকজন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। মেহেদী উপজেলার বুইকারা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রটি জব্দ করে থানায় নিয়ে যায়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০