ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ৩৩টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে এগিয়ে রয়েছেন হাঁস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। এ আসনটি সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক এলাকা নিয়ে গঠিত।
বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাত ৯টা ১০ মিনিট পর্যন্ত প্রাপ্ত ফল অনুযায়ী, ৩৩টি কেন্দ্র থেকে রুমিন ফারহানা মোট ৩১ হাজার ৭১৩টি ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ৩৩১টি ভোট।