বাউফলে বিজয়ের পথে ড. মাসুদের দাঁড়িপাল্লা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯

পটুয়াখালী-২ (বাউফল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পথে রয়েছেন ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী ও জামায়াত মনোনীত ড. শফিকুল ইসলাম মাসুদ। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে ভোট গণনা চলছে।

ইতোমধ্যে ২০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এসব ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে ড. মাসুদের এগিয়ে থাকার চিত্র স্পষ্ট হওয়ায় তাকে বিজয়ী হিসেবে দেখছেন সাধারণ ভোটার ও বিশ্লেষকেরা।

উপজেলার নাজিপুর ছোট ডালিমা কেন্দ্রের ভোটার নুরুল মোমেন বলেন, ড. মাসুদের বিজয় এখন কেবল সময়ের ব্যাপার। তার মতে, প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. সহিদুল আলম তালুকদারের ভোটব্যাংক হিসেবে পরিচিত কেন্দ্রগুলোতেও ড. মাসুদ এগিয়ে থাকায় এই ধারণা আরও জোরালো হচ্ছে।

জামায়াতের উপজেলা কার্যালয় সূত্র জানায়, মাধবপুর নিশিকান্ত মাধ্যমিক বিদ্যালয়, কালিশুরী এসএ ইনস্টিটিউট, চন্দ্রদ্বীপ এলাকার বিভিন্ন কেন্দ্র, নাজিরপুরের সুলতানাবাদ দাখিল মাদ্রাসা, নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়, বড়ডালিমা আযাদ সরকারি প্রাইমারি, মদনপুরা দরগাবাড়ি, পূর্বকালাইয়া, বামনিকাঠি, কেশবপুর ডিগ্রি কলেজ এবং মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদ্রাসাসহ মোট ২০টি কেন্দ্রের ফলাফলে ড. মাসুদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পড়েছে ১৮ হাজার ১৪৭টি। এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহিদুল আলম তালুকদার পেয়েছেন ৯ হাজার ৫৪৩টি ভোট।

ড. মাসুদের নির্বাচনি প্রচার সেলের সদস্য আতিকুল ইসলাম নজরুল এশিয়া পোস্টকে জানান, মাঠপর্যায় থেকে পাওয়া মৌখিক তথ্যে স্পষ্টভাবে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর বিজয়ের দিকেই ইঙ্গিত মিলছে।

ভোটগ্রহণের দিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পটুয়াখালী-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ২৮২ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৭৭৯ জন, পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৫০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুজন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’