সারাদেশ
সীতাকুণ্ডের সেই গলাকাটা শিশুটির সঙ্গে কী হয়েছিল?
পুলিশ জানায়, শিশুটিকে চকলেট কিনে দেওয়ার এবং বেড়াতে নেওয়ার প্রলোভনে বাড়ি থেকে বের করে আনে অভিযুক্ত বাবু শেখ। তারপর বাসে করে প্রথমে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে শিশুটিকে গহীন জঙ্গলে নিয়ে যায়। সেখানে প্রথমে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত। শিশুটি চিৎকার করার চেষ্টা করলে বাবু শেখ তাকে চাকু দিয়ে আঘাত করে এবং আহত অবস্থায় ফেলে চলে যায়।
ঘুষের টাকাসহ প্রকল্প কর্মকর্তা দুদকের হাতে আটক
লক্ষাধিক ঘুষের টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক হয়েছেন ফেনী জেলার সোনাগাজী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আল সাঈদ ও অফিস সহায়ক আবু নাছের। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পিআইও কার্যালয় থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার টাকার নোটের নতুন বান্ডিলে মোট এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দুদক।
ব্রাহ্মণবাড়িয়ায় বালু সন্ত্রাসীদের গুলিতে ৪ জন আহত
জানা যায়, সামিউল ট্রেডার্সের ইজারা নেওয়া বালুমহালের লোকজন ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে এলে গ্রামের সাধারণ মানুষ বাধা দেন। বালুমহালের পাশ্ববর্তী থানার মীর্জাচর গ্রামের সন্ত্রাসীরা বাধাদানকারীদের ওপর গুলি চালায়। এতে চারজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাঁদের নবীনগর উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ফরিদপুরে চাঁদা না পেয়ে বাস কাউন্টারের ম্যানেজারের ওপর হামলা
ফরিদপুরে চাঁদার টাকা না দেওয়ায় বিকাশ পরিবহন–এর একটি বাস কাউন্টারে হামলার ঘটনা ঘটেছে। হামলায় লোহার রডের আঘাতে কাউন্টারের ব্যবস্থাপক নাজির বিশ্বাস (৪৫) গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করেন।
আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশন থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে রেলওয়ে জংশন স্টেশন এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। রোববার দুপুরে স্থানীয়রা স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের উত্তর পাশের পকেটগেটে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
মাহে রমজান আগমন উপলক্ষে পবিত্রতা রক্ষায় র্যালি
মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার দাবিতে র্যালি ও সমাবেশ করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা। জেলা উলামা পরিষদ ও তাওহীদ জনতার গোসাইরহাট উপজেলা শাখার ব্যানারে এই র্যালি অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মো. খায়ের মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে নবীনগর–রাধিকা সড়কের কনিকাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সরকারি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সরকারি সড়কের পাশে রোপণ করা গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। অভিযুক্ত পিয়ার আলী বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীরামিসি আঞ্চলিক শাখার সভাপতি। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামিসী রসুলপুর এলাকায় শ্রীরামিসি বাজার থেকে মিয়ার বাজার সড়কের পাশে লাগানো দুটি প্রাপ্তবয়স্ক গাছ অনুমতি ছাড়াই কেটে নেওয়া হয়।
বাউফলে নির্বাচন-পরবর্তী সহিংসতা: বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, আহত ৩০
পটুয়াখালীর বাউফলে নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ উঠেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামি–এর প্রার্থী পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিজয়ী হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে স্থানীয় বিএনপি। গত ১২ ঘণ্টায় অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বাউফল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার।
গণতন্ত্র থেকে দেশ আবার একদলীয় স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে কি না—প্রশ্ন উঠেছে: নাহিদ ইসলাম
বাংলাদেশ ব্যাংকে স্বেচ্ছাচারী নিয়োগ, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর কার্যক্রমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমাদের আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। তবে এবার আমরা ভুল করতে চাই না। পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েই মাঠে নামবো। আমরা একটি গণঅভ্যুত্থান করেছি, কিন্তু তার পরবর্তী করণীয় নির্ধারণে অনেক ভুল হয়েছে। সেই ভুলগুলোর ফলেই আজ দেশের এই বেহাল দশা।”
পুড়ে যাওয়া আ.লীগ কার্যালয়ে শেখ মুজিব-হাসিনার ব্যানার
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার পর যশোর শহরের গাড়িখানাস্থ পরিত্যক্ত আওয়ামী লীগ–এর জেলা কার্যালয়ের ছাদের সামনের দেয়ালে ব্যানারটি দেখা যায়। তবে কে বা কারা, কখন এটি টাঙিয়েছে—সে বিষয়ে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেনি। ব্যানারটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
কুড়িগ্রাম-২ আসনে ভোট পুনর্গণনার দাবিতে সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, ভোটাররা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করলেও সুপরিকল্পিতভাবে এনসিপি প্রার্থীকে বিজয়ী করতে তাঁকে পরাজিত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, এই আসনে এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থীকে ৯ হাজার ১২১ ভোটে বিজয়ী দেখানো হলেও ধানের শীষ প্রতীকের ৯ হাজার ৫৪৭ ভোট বাতিল করা হয়েছে।