ব্রাহ্মণবাড়িয়ায় বালু সন্ত্রাসীদের গুলিতে ৪ জন আহত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বালু সন্ত্রাসীদের গুলিতে চারজন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামের মেঘনা নদীর তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন— আলিম, নূরু মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া।

জানা যায়, সামিউল ট্রেডার্সের ইজারা নেওয়া বালুমহালের লোকজন ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে এলে গ্রামের সাধারণ মানুষ বাধা দেন। বালুমহালের পাশ্ববর্তী থানার মীর্জাচর গ্রামের সন্ত্রাসীরা বাধাদানকারীদের ওপর গুলি চালায়। এতে চারজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাঁদের নবীনগর উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র নদীপাড়ের ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। বাধা দিলেও তারা কোনো বাধা মানে না। রোববার সকালে বালু উত্তোলনের সময় এলাকাবাসী প্রতিবাদ করলে বালু সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে গুলি চালায়। আমরা এর প্রতিকার চাই।

নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম জানান, ফসলি জমি থেকে বালু উত্তোলনের সময় গ্রামবাসী প্রতিবাদ করলে বালু সন্ত্রাসীরা তাঁদের ওপর গুলি চালায়। এতে এলাকায় চারজন আহত হন। তাঁদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে ঘটনার পর নবীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’