সারাদেশ

জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা

জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা

পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান ভোটের পরদিনই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি ইউনিয়ন কার্যালয় খুলে দিয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের এই অফিস পুনরায় খোলা হয় এবং এলাকায় শান্তি বজায় রাখার আশ্বাস দেওয়া হয়। ভিডিও সূত্রে জানা যায়, চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেট বলেন, 'সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান প্রথমবারের মতো আমাদের অফিস তালামুক্ত করেছেন। এ কাজের জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ।'

২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে বাড়িতে হামলা ও চুরির অভিযোগে বৈষম্যবিরোধী নেতা আটক

কুড়িগ্রামে বাড়িতে হামলা ও চুরির অভিযোগে বৈষম্যবিরোধী নেতা আটক

তবে অভিযোগ অস্বীকার করেছেন হাসান জিহাদী। তাঁর দাবি, গত সপ্তাহে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এতে এলাকার বয়স্ক ব্যক্তি ও শিক্ষার্থীরা অসুবিধায় পড়েন। এ কারণে তিনি আপত্তি জানালে এতে ক্ষিপ্ত হয়ে শহিদুল ইসলাম ও তাঁর লোকজন তাঁর ওপর হামলা চালান। পরে ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার জন্য নিজেদের বাড়ির আসবাবপত্র এলোমেলো করে তাঁদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
ঝিনাইদহে ভোট-পরবর্তী সহিংসতা: সংঘর্ষে আহত ১০, স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা

ঝিনাইদহে ভোট-পরবর্তী সহিংসতা: সংঘর্ষে আহত ১০, স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা

ঝিনাইদহে নির্বাচন-পরবর্তী সহিংসতায় সদর উপজেলার ভিটস্বর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের মধ্যে আকরাম হোসেন, নজরুল ইসলাম, ফারুখ, ফজলুল হক, জাফর ও কাওসারকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি ভিটস্বর ও খড়াশুনি গ্রামে।

২৫ জুলাই, ২০২৬
চৌগাছা বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

চৌগাছা বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে যশোরের চৌগাছা উপজেলায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) চৌগাছা উপজেলার বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

২৫ জুলাই, ২০২৬
নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোসাইরহাট উপজেলার বিএনপির উদ্যোগে স্থানীয় নেতা–কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি গোসাইরহাট উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য।

২৫ জুলাই, ২০২৬
কক্সবাজার-০২ আসনের নবনির্বাচিত এমপির গাড়িবহরের চাপায় শিশু নিহত

কক্সবাজার-০২ আসনের নবনির্বাচিত এমপির গাড়িবহরের চাপায় শিশু নিহত

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল, তা নির্বাচনের ম্যানিপুলেশন, অনিয়ম এবং নির্বাচন-পরবর্তী সহিংসতায় ভেঙে গেছে। ফলাফল ঘোষণায় যে অনিয়ম হয়েছে, সে বিষয়ে নির্বাচন কমিশনকে কোনো টালবাহানা ছাড়াই তদন্ত করতে হবে। অনিয়মপূর্ণ নির্বাচনে জয়লাভের পর হামলা আমাদের আবার ফ্যাসিবাদের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।’

২৫ জুলাই, ২০২৬
শরীয়তপুরে ঢাকা পোস্টের সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

শরীয়তপুরে ঢাকা পোস্টের সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

শরীয়তপুরের গোসাইরহাটে পেশাগত দায়িত্ব পালনে বের হয়ে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের শরীয়তপুর জেলা প্রতিনিধি নয়ন দাস (২৯) হামলার শিকার হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয়, ভুক্তভোগী ও পুলিশ সূত্র জানায়, সম্প্রতি উপজেলার নাগেরপাড়া এলাকায় এক মাদক কারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

২৫ জুলাই, ২০২৬
বাগেরহাটে নির্বাচন-পরবর্তী বিএনপি নেতাদের হামলা-সহিংসতায় আহত ৩৫

বাগেরহাটে নির্বাচন-পরবর্তী বিএনপি নেতাদের হামলা-সহিংসতায় আহত ৩৫

বাগেরহাট জেলায় নির্বাচন-পরবর্তী পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এতে অন্তত ২০টি বসতবাড়ি ভাঙচুর ও তছনছ করা হয়। পরিস্থিতি ঘিরে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জামায়াতে ইসলামী নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং প্রতিটি ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। হামলা ও ভাঙচুরের অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে।

২৫ জুলাই, ২০২৬
মোবাইল কিনে না দেওয়ায় পল্লী বিদ্যুতের খুঁটিতে কিশোর

মোবাইল কিনে না দেওয়ায় পল্লী বিদ্যুতের খুঁটিতে কিশোর

রাজশাহীর তানোর উপজেলায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমান করে পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে পড়ে সুমন হোসেন (১৫) নামে এক কিশোর। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামে এ ঘটনা ঘটে। সুমন ওই গ্রামের মাহাতাব হোসেনের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাকপ্রতিবন্ধী সুমন বেশ কিছুদিন ধরে পরিবারের কাছে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার আবদার করে আসছিল।

২৫ জুলাই, ২০২৬
চাঁদপুরে নির্বাচনের পর বাড়িঘরে হামলা-ভাঙচুর, শিশুসহ আহত ৫

চাঁদপুরে নির্বাচনের পর বাড়িঘরে হামলা-ভাঙচুর, শিশুসহ আহত ৫

চাঁদপুরর ফরিদগঞ্জ উপজেলায় নির্বাচনোত্তর সহিংসতায় কয়েকটি স্থানে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ শুক্রবার উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এবং গতকাল বৃহস্পতিবার রাতে চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইচর গ্রামে এসব ঘটনা ঘটে। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

২৫ জুলাই, ২০২৬
টেকনাফে সমুদ্র সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ

টেকনাফে সমুদ্র সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ

কক্সবাজারের টেকনাফে সমুদ্র সৈকতে অজ্ঞাত পরিচয়ের এক তরুণ ও এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন উত্তর লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট এলাকার সৈকত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সৈকতে হাঁটতে গিয়ে কয়েকজন ব্যক্তি তীরের কাছে মরদেহ দুটি ভেসে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

২৫ জুলাই, ২০২৬
শ্রীপুরে বিউটি পার্লার ঘর নিয়ে প্রতারণার অভিযোগ

শ্রীপুরে বিউটি পার্লার ঘর নিয়ে প্রতারণার অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিউটি পার্লারের দোকান ঘর বুঝিয়ে দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা নেওয়ার পর তা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নওমুসলিম মোছাঃ ফাতেমা বেগম শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার সাওতালপাড়া এলাকার বাসিন্দা মোছাঃ ফাতেমা বেগমের সঙ্গে শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার বাসিন্দা মোছাঃ মনি আক্তারের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রাউড ব্রাইডাল বিউটি জোন বিক্রির বিজ্ঞাপনের মাধ্যমে পরিচয় হয়েছিল।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০