নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
গোসাইরহাট উপজেলার বিএনপির উদ্যোগে স্থানীয় নেতা–কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি গোসাইরহাট উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য।

উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক টিআইএম মহিতুল গনি মিন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তারিক আজিজ মোবারক ঢালী ও আখতার হোসেন নান্টু খান।

এ ছাড়া পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন শিকারী, দেওয়ান গোলাম মোস্তফা, সাখাওয়াত হোসেন সুজন হাওলাদার, আল মাহবুব আলম মোল্লা, জাকির হোসেন মুন্সি ও বাশার বাবুর্চি উপস্থিত ছিলেন।

উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বিল্লাল হোসেন সরদার, উপজেলা যুবদলের সভাপতি সাখাওয়াত হোসেন চৌকিদার ও সাধারণ সম্পাদক আনোয়ার সরদার, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক শাহেনশা সিকদারসহ ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

মতবিনিময় সভার শুরুতে গোসাইরহাট উপজেলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাজল মাতুব্বরের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করে শোক প্রকাশ করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তাঁকে এবং বিএনপিকে ভালোবেসে ভোট দিয়ে বিজয়ী করায় তিনি নেতা–কর্মী ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন এবং শরীয়তপুর জেলাকে একটি উন্নত জেলায় পরিণত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।

তিনি আরও জানান, গোসাইরহাট উপজেলা প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য নির্বাচিত হয়েছে—এটি উপজেলার মানুষের জন্য একটি ইতিবাচক অগ্রগতি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ