জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান ভোটের পরদিনই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি ইউনিয়ন কার্যালয় খুলে দিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের এই অফিস পুনরায় খোলা হয় এবং এলাকায় শান্তি বজায় রাখার আশ্বাস দেওয়া হয়।

ভিডিও সূত্রে জানা যায়, চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেট বলেন, 'সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান প্রথমবারের মতো আমাদের অফিস তালামুক্ত করেছেন। এ কাজের জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ।'

অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, 'আমাদের নামে মিথ্যা মামলা হয়েছিল। আবু দাউদ প্রধানের সহায়তায় অফিসটি খোলা হয়েছে। আপাতত আমরা মুক্তিযোদ্ধারা এখানে থাকব, আওয়ামী লীগের কোনো কার্যক্রম এই অফিস থেকে চলবে না।'

সাবেক ছাত্রলীগ নেতা আনিসুজ্জমান স্বপন বলেন, 'বাংলাদেশের পতাকা ও মুক্তিযুদ্ধ নিয়ে কেউ অনৈতিক কাজ করলে আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব। দলমত নির্বিশেষে আমরা এলাকার শান্তি বজায় রাখতে চাই।'

জেলা বিএনপি সভাপতি আবু দাউদ প্রধান বলেন, 'দীর্ঘ ১৮ বছর পর আমাদের বিজয় এসেছে। এ এলাকায় শান্তি বজায় রাখতে আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছি। কোনো দুষ্ট প্রকৃতির লোক যেন শৃঙ্খলা ভঙ্গ করতে না পারে, সেদিকে আমি খেয়াল রাখব। যারা অন্যায় করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।'

তিনি আরও বলেন, 'আগে জানলে অফিসের তালা আগে খুলে দিতাম। এটা আমার দলের কোনো সিদ্ধান্ত নয়, বরং স্থানীয় শান্তি বজায় রাখার জন্য নেয়া উদ্যোগ।'

এই ঘটনায় সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর তা নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় নেতারা ইতোমধ্যেই শান্তি বজায় রাখতে ও মিলেমিশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’