মোবাইল কিনে না দেওয়ায় পল্লী বিদ্যুতের খুঁটিতে কিশোর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
রাজশাহীর তানোর উপজেলায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমান করে পল্লী বিদ্যুতের  খুঁটিতে উঠে পড়ে সুমন হোসেন (১৫) নামে এক কিশোর। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামে এ ঘটনা ঘটে। সুমন ওই গ্রামের মাহাতাব হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাকপ্রতিবন্ধী সুমন বেশ কিছুদিন ধরে পরিবারের কাছে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার আবদার করে আসছিল। পরিবার আজ-কাল করে বিষয়টি এড়িয়ে যাচ্ছিল। শুক্রবার সকালেও মোবাইলের দাবি জানিয়ে না পেয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। কিছুক্ষণ পর প্রতিবেশীরা দেখতে পান, সুমন পল্লী বিদ্যুতের একটি খুঁটির ওপরে উঠে বসে আছে।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে নিচে নামানোর চেষ্টা করেন। তবে কোনোভাবেই তাকে নামানো সম্ভব হয়নি। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেওয়া হলে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

পরে তানোর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর তাকে নিরাপদে নিচে নামানো হয়।

তানোর ফায়ার স্টেশনের ইনচার্জ আব্দুল রউফ বলেন, 'খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রথমে কিশোরটিকে বোঝানোর চেষ্টা করা হয়। পরে মোবাইল ফোন কিনে দেওয়ার আশ্বাস দিলে সে নিচে নামতে রাজি হয়। খুঁটির উচ্চতা ছিল প্রায় ৩০ ফুট।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’