সারাদেশ
মিরসরাইয়ে ট্রাকচাপায় প্রাণ গেল স্বেচ্ছাসেবীর
চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্বেচ্ছাসেবী নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-এর মিরসরাই সদরের ইসমাইল কার্পেট মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মিনহাজুল আবেদীন (২৬)। তিনি ফটিকছড়ি উপজেলার হেয়াকো ইউনিয়ন-এর পূর্ব সোনাই এলাকার বাসিন্দা জামাল মজুমদারের ছেলে। মিনহাজুল বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
ফেসবুকে ক্ষমা চেয়ে স্ট্যাটাস দিয়ে লক্ষ্মীপুরে বিএনপি নেতার আত্মহত্যা
পারিবারিক হতাশার জের ধরে লক্ষ্মীপুরের রায়পুরে ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) নামে এক বিএনপি নেতা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ইউসুফ উত্তর চরবংশী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে পারিবারিক সমস্যার কারণে তিনি নিজের জীবন শেষ করেন। মৃত্যুর আগে ইউসুফ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন, 'যদি ভুলবশত কারো সঙ্গে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন।'
গাইবান্ধায়ভাষা শহীদ মিনার থেকে ফেরার পথে আ.লীগের দুই নেতা আটক
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুজ্জামান রিংকুর নেতৃত্বে নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে পৌর শহীদ মিনার চত্বরে যান। সেখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার সময় এমারুল ইসলাম সাবিন ও শাহীন চোকদারকে পৌরপার্কের সামনে থেকে সদর থানা পুলিশ আটক করে।
‘কুষ্টিয়ায় এখন উপরওয়ালা কেউ নেই, আমিই উপরওয়ালা’
কুষ্টিয়া-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, “কুষ্টিয়ায় উপরওয়ালা বলে এখন কেউ নেই, উপরওয়ালা আমি। তাই কেউ দুই নম্বরি করতে চাইলে আমার কথা বলবেন। বলবেন মাওলানা সাহেবের কাছে টাকা দেওয়া আছে, তার সঙ্গে যোগাযোগ করেন। এত ক্ষমতা নিয়ে কুষ্টিয়ায় কে চলে, আমি দেখব বিষয়টা।”
যশোরে দুস্থ মানুষের পাশে মুন্সি নাজমুল হোসেন
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রামনগর ইউনিয়নের মোবারক কাঠি গ্রামের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়েত-ই ইসলামী রামনগর ইউনিয়নের সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেন। তাঁর ব্যক্তিগত উদ্যোগে গ্রামের ৫০টি পরিবারের মধ্যে রোজা ও ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম যন্ত্রপাতি ক্রয়ে এমপি সালেহীর অনুদান
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হারুন অর রশিদ জানান, বিদ্যমান আল্ট্রাসনোগ্রাম মেশিনটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। এমপি মহোদয়ের ব্যক্তিগত উদ্যোগে প্রদত্ত অর্থের মাধ্যমে নতুন যন্ত্রপাতি ক্রয় করা হবে। আগামী সপ্তাহের মধ্যেই আল্ট্রাসনোগ্রাফি সেবা চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর মৃত্যু
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে কুড়িগ্রাম-চিলমারী সড়কের বিসিক শিল্পনগরী সংলগ্ন যোগাযোগ মোড়ে এই ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান (৬৩) কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের অবসরপ্রাপ্ত কোল্ড চেইন টেকনিশিয়ান ছিলেন। তার বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মাটিহাঁস গ্রামে হলেও চাকরিসূত্রে দীর্ঘদিন ধরে কুড়িগ্রামে বসবাস করতেন। আহত আব্দুল মতিন (৫৮) জেলা শহরের প্রাণিসম্পদ অফিস সংলগ্ন মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।
সাংসদ আখতার হোসেনের সফর ঘিরে হরতালের ডাক
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হারাগাছ পৌর শহরের হকবাজার এলাকায় ‘রংপুর-৪-এর সাধারণ ভোটার’-এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে হরতাল কর্মসূচি ঘোষণা করেন পৌর বিএনপির সভাপতি মোনায়েম হোসেন ফারুক। এ সময় বক্তব্য দেন সম্পাদক নুরুল আমীন দাজু ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সমাপ্তি।
কেন্দ্রে জিতেই জামায়াত নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুর
ফেনীর সোনাগাজীতে একটি কেন্দ্রে জয়লাভের পর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাতের দিকে উপজেলার চর দরবেশ ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
যশোরে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৯
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সংঘর্ষটি হয়। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত বুধবার পারিবারিক কবরস্থান সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিএনপি সমর্থক আশিক ও জামায়াত সমর্থক সাত্তারের মধ্যে মারামারি হয়, এতে সাত্তার আহত হন। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন জামায়াতের সভাপতি শের আলীর নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। আসরের নামাজের পর দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
মধ্যরাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে ক্যাম্পের ই ব্লকে আগুনের সূত্রপাত হয়। রাত সাড়ে ৩টা পর্যন্ত এই প্রতিবেদন লেখা সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তাদের সঙ্গে আগুন নেভাতে সহযোগিতা করছেন সংশ্লিষ্ট ব্লকের বাসিন্দারাও। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৬০.৬৯ শতাংশ: ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ভোটার উপস্থিতির হার দাঁড়িয়েছে ৬০ দশমিক ৬৯ শতাংশ। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা এ তথ্য জানায়। ইসি সূত্র জানায়, এবারের নির্বাচনে মোট প্রদত্ত ভোটের হার ৬০ দশমিক ৬৯ শতাংশ। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট পড়েছে ৮০ দশমিক ১১ শতাংশ, যার মধ্যে বৈধ ভোটের হার ৭০ দশমিক ২৫ শতাংশ।