যশোরে দুস্থ মানুষের পাশে মুন্সি নাজমুল হোসেন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রামনগর ইউনিয়নের মোবারক কাঠি গ্রামের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়েত-ই ইসলামী রামনগর ইউনিয়নের সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেন। তাঁর ব্যক্তিগত উদ্যোগে গ্রামের ৫০টি পরিবারের মধ্যে রোজা ও ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্যসামগ্রী বিতরণকালে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মুন্সি নাজমুল হোসেন বলেন, "দশের লাঠি একের বোঝা। আমরা যদি সবাই মিলে যার যার অবস্থান থেকে এগিয়ে আসি, তবে সমাজের চিত্র পরিবর্তন করা সম্ভব। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে অসহায় মানুষদের জন্য আরও ভালো কিছু করা সম্ভব হবে।"

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়েতের আমির অধ্যাপক মোছাহাক আলী, ১ নং ওয়ার্ড সভাপতি ডাক্তার ইসমাইল হোসেন; এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু নাসের লাল মিয়া, আল আমিন, নরুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপহার সামগ্রী হাতে পেয়ে স্থানীয় সুবিধাভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন। আয়োজকরা জানান, পবিত্র রমজানে সাধারণ মানুষের কষ্ট লাঘব এবং ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতেই তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন