দেওয়ানগঞ্জে প্রথম তৃতীয় লিঙ্গের ভাইস-চেয়ারম্যান মুন্নী আক্তারের পদ পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৫ জন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে  প্রথম তৃতীয় লিঙ্গের মহিলা ভাইস-চেয়ারম্যান মুন্নী আক্তারের পদ পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (২ মার্চ) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার চুনিয়াপাড়া এলাকায় মুন্নী আক্তারের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
সংবাদ সম্মেলনে মুন্নী আক্তার অভিযোগ করে বলেন, 'জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার পরও একটি অধ্যাদেশের মাধ্যমে তার পদ বাতিল করা হয়েছে, যা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।'
 
তিনি আরও বলেন, 'আমি জনগণের রায়ে নির্বাচিত হয়েছি। আমার এই বিজয় শুধু ব্যক্তিগত নয়, এটি তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি মাইলফলক। একটি অধ্যাদেশের মাধ্যমে আমাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া জনগণের ভোটাধিকারকে অসম্মান করার শামিল। নির্বাচনের সময় তিনি এলাকার উন্নয়ন, সেবা ও তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার করেছিলাম। কিন্তু দায়িত্ব গ্রহণের পরপরই জারি হওয়া অধ্যাদেশের কারণে কার্যক্রম চালিয়ে যেতে পারছি না।'
 
অবিলম্বে অধ্যাদেশ প্রত্যাহার করে মুন্নী আক্তারের পদ পুনর্বহালের দাবি জানান। সংবাদ সম্মেলনে বিপাশা, সোহাগী, সুন্দরী ও ববিতা সহ তৃতীয় লিঙ্গের অনেকেই উপস্থিত ছিলেন৷।
 
সদ্য সংবাদ/ফারিয়াজ ফাহিম

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি