পুলিশের বিশেষ অভিযানে ১৩ মামলার পলাতক আসামিসহ ৪ জন গ্রেফতার, ডাকাতির প্রস্তুতির অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
মাদারীপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৩ মামলার পলাতক আসামি অন্তর কবিরাজসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে রামদা, ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ৩টা ১০ মিনিটে সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই সাইফুল ও সঙ্গীয় ফোর্স পূর্ব রাস্তি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায়, পূর্ব রাস্তি এলাকার চিহ্নিত সন্ত্রাসী অন্তর কবিরাজ, রুবেল বেপারী, লিটন বেপারী ও রোমান সরদারসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুরাতন বাজার এলাকার একটি স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ৪-৫ জন সশস্ত্র ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হলেও অন্তর কবিরাজসহ ৪ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃত অন্তর কবিরাজের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি, পুলিশ আক্রান্ত ও বিস্ফোরকসহ মোট ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।
 
গ্রেফতারকৃতদের কাছ থেকে রামদা, ছুরি ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম জানান, জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট