নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৩ বাস কাউন্টারে অভিযান, জরিমানা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০

ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে পরিবহনগুলো যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সে লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়। শুক্রবার বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিএসসি মোড়ে বাস অপারেটরদের কাউন্টারে বিআরটিএ, কুড়িগ্রামের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে তিনটি বাস অপারেটরকে কুড়িগ্রাম থেকে ঢাকা/কুমিল্লাগামী নির্ধারিত ভাড়ার চেয়ে অধিক ভাড়ায় টিকিট বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় নুর স্পেশাল কাউন্টারে ২ হাজার টাকা, লাভা কাউন্টারে ২ হাজার টাকা এবং নদী কাউন্টারে ৫০০ টাকা—মোট ৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ সময় কাউন্টারগুলোতে ভাড়ার তালিকা অনুযায়ী টিকিট বিক্রি করা হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাই করা হয়। যেসব কাউন্টারে মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শিত অবস্থায় পাওয়া যায়নি, তাদের ভাড়ার তালিকা প্রকাশ্য স্থানে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বক্কর সিদ্দিক। তিনি জানান, ঈদ শেষে মানুষ জীবিকার তাগিদে আবার কর্মস্থলে ফিরে যাচ্ছেন। ফলে যানবাহনগুলোতে অতিরিক্ত যাত্রীর চাপ রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণির পরিবহন সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এমন অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের জরিমানা করা হয়েছে।

ভোগান্তি ছাড়াই যেন মানুষ কর্মস্থলে ফিরতে পারেন, সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় নাগেশ্বরী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার