শেরপুরে ভাঙ্গারির দোকান থেকে ৮ হাজার সরকারি বই

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
শেরপুর শহরের নওহাটা এলাকায় একটি ভাঙারি দোকানে অভিযান চালিয়ে প্রায় ৮ হাজার সরকারি মাদ্রাসার পাঠ্যবই জব্দ করেছে প্রশাসন।

রোববার (১ মার্চ) সন্ধ্যায় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

শহরের নওহাটা এলাকার মেসার্স রোকেয়া আয়রন স্টোর নামের ভাঙারি দোকানের গুদাম থেকে বিভিন্ন শ্রেণির ২০২৫ শিক্ষাবর্ষের বিপুল পরিমাণ নতুন সরকারি বই উদ্ধার করা হয়। খবর পেয়ে শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে গুদামটি সিলগালা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানটির মালিক শহরের বাগরাকসা এলাকার বাসিন্দা আব্দুর রহিম অপু। অভিযানের সময় পরিস্থিতি টের পেয়ে মালিক ও কর্মচারীরা সরে পড়েন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ভাঙারি দোকানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন বই অবৈধভাবে কেনাবেচা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গণমাধ্যমকর্মী ও গোয়েন্দা সংস্থাকে অবহিত করেন। পরে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে প্রথমে একটি ভ্যানগাড়ি ভর্তি নতুন বই জব্দ করে। পরবর্তীতে গুদামের ভেতরে আরও বিপুল পরিমাণ বইয়ের সন্ধান পাওয়া যায়।

ভ্যানচালক তজি মিয়া জানান, তিনি গুদামের ভ্যানচালক হিসেবে কাজ করেন। মালিকের নির্দেশে বইগুলো আনা হচ্ছিল বলে দাবি করেন তিনি। তবে বইগুলো সরকারি কি না, সে বিষয়ে অবগত ছিলেন না বলে জানান তিনি।

স্থানীয়দের দাবি, গত বছর বইয়ের সংকটের কারণে অনেক শিক্ষার্থীকে ৩ থেকে ৪টি করে বই দেওয়া হয়েছিল। অথচ নতুন বই গুদামজাত করে রেখে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ তাদের। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত জানান, উদ্ধার করা বই ও ভ্যানগাড়িটি থানায় নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গুদামটি সিলগালা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক বলেন, 'জব্দ করা বইগুলো সদর উপজেলার কোনো মাদ্রাসার হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তের জন্য জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার