খুলনায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, ‘জয় বাংলা’ স্লোগান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
গণ–অভ্যুত্থানের পর দীর্ঘদিন পরিত্যক্ত থাকা খুলনা মহানগর ও জেলা বাংলাদেশ আওয়ামী লীগর কার্যালয়ে প্রথমবারের মতো দলের নেতা–কর্মীদের উপস্থিতি দেখা গেছে। রোববার বিকেলে নগরের লোয়ার যশোর রোডের শঙ্খ মার্কেট এলাকায় অবস্থিত ওই কার্যালয়ে প্রবেশ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতা–কর্মী।

এ সময় তাঁরা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ফুলের মালা দেন। পাশাপাশি ‘জয় বাংলা’ স্লোগান দেন। পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কার্যালয়ে উপস্থিত নেতা–কর্মীদের একজন, খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, কোনো আনুষ্ঠানিক দলীয় কর্মসূচির অংশ হিসেবে নয়, নিজেদের উদ্যোগেই তাঁরা কার্যালয়ে গিয়েছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, কেন্দ্রীয় কার্যালয়ে অনুরূপ ঘটনা ঘটার খবর পেয়ে রোববার বিকেল চারটার দিকে তাঁরা খুলনার কার্যালয়ে যান। সে সময় কার্যালয় তালাবদ্ধ ছিল। তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ওপরে উঠে জাতীয় পতাকা টাঙানো হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিতে মালা দেওয়া হয়। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাঁরা নিচে নেমে নতুন করে একটি তালা লাগিয়ে চলে আসেন। তিনি দাবি করেন, এ সময় কেউ তাঁদের বাধা দেয়নি।

ওই নেতা আরও বলেন, এটি দলীয় নির্দেশনায় নয়, তৃণমূলের কর্মীদের উদ্যোগেই হয়েছে। নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রেখে তাঁরা ঐক্যবদ্ধ আছেন এবং ভবিষ্যতের যেকোনো কর্মসূচির জন্য প্রস্তুত রয়েছেন। তাঁর দাবি, সেদিন প্রায় ২৫ থেকে ৩০ জন উপস্থিত ছিলেন, যাঁরা সবাই আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মী। কোনো শীর্ষ পর্যায়ের নেতা সেখানে ছিলেন না।

তবে আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, ছড়িয়ে পড়া ভিডিওতে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সহসভাপতি টি এম আরিফ ও সদর থানা আওয়ামী লীগের নেতা মো. রুবেলের উপস্থিতি দেখা গেছে। ভিডিওতে কার্যালয়ে আসা নেতা–কর্মীদের বেশ উৎফুল্ল অবস্থায় দেখা যায়।

খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম হোয়াটসঅ্যাপে বলেন, দীর্ঘদিন একটি অবৈধ সরকারের সময় তাঁদের রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত ছিল। এখন একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসায় তাঁরা মনে করছেন, রাজনৈতিক অধিকার চর্চার সুযোগ তৈরি হয়েছে। সে কারণেই নেতা–কর্মীরা কার্যালয়ে গেছেন। তাঁর মতে, নির্বাচিত সরকার একটি বড় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দেবে এবং শিগগিরই দলীয় কার্যক্রম শুরু করা যাবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর খুলনা মহানগর ও জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়গুলোতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এর আগের দিন ৪ আগস্ট মহানগর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে দীর্ঘদিন এসব কার্যালয়ে কাউকে যেতে দেখা যায়নি।

এদিকে এ ঘটনার পর রোববার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের নেতৃত্বে আবারও আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করা হয়। এ সময় কাঠের দরজা ও কাগজপত্রে আগুন দেওয়া হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার